রাস্তাঘাট সংস্কার থেকে অসহায়দের সহায়তা, ৩৭ নম্বর ওয়ার্ডে আলোচনায় আবুল হাসেম
কাজের মানে আপস নয়, সময়মতো প্রকল্প শেষের তাগিদ এলজিইডির
অ্যাপ্লাইড আইসিটি পাঠদানে প্রশিক্ষণ পাচ্ছেন হাজারো শিক্ষক
জাতিসংঘ সফরে ৩০ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে গাছায় বিএনপির মিছিল-সমাবেশ
প্রশাসক গোল্ডকাপে কাশিমপুরকে হারিয়ে পূবাইলের জয়
ইউএনজিএর কর্মসূচি শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ডিএনএ, এআই ও ডিজিটাল প্রমাণে দক্ষতা বাড়াতে পিবিআইয়ের বিশেষ প্রশিক্ষণ
ডুয়েটে শিল্প ও একাডেমিয়ার সেতুবন্ধনে ‘কোলাবোরেটিভ ইভেন্ট’
নকলায় জনসেবার পথে আলোচনায় হাছিবুল হাসান হাসিব

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে গাজীপুরের গাছায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। সোমবার (২৮ সেপ্টেম্বর) আয়োজিত কর্মসূচিতে গাছা থানা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির রাজু বলেন, “এ দেশে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না।”
তিনি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে উল্লেখ করে বলেন, তারা রাজপথে কোনো কর্মসূচি পালনের চেষ্টা করলে বিএনপি নেতাকর্মীরা তা প্রতিহত করবে। একই সঙ্গে আওয়ামী লীগের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক ও প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক গাজীপুর মহানগর বিএনপির সদস্য মো. ফারুক হোসেন খান।
তিনি আওয়ামী লীগের দীর্ঘদিনের শাসনামল নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে বলেন, “১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ এই দেশটাকে করালরাজ্যে পরিণত করেছিল। পুরো বাংলাদেশকে তারা আয়নাঘরে রূপান্তরিত করেছিল, গণতন্ত্র হরণ করেছিল। হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে এবং হাজার হাজার মানুষকে হত্যা করেছে।”
ফারুক হোসেন খান আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের শাসনামলে রাজনৈতিক দলগুলো স্বাধীনভাবে কর্মসূচি পালন করতে পারেনি। শেখ হাসিনা ভারত থেকে ইন্ধন দিচ্ছেন এবং আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি।
এসব কর্মকাণ্ডের প্রতিবাদেই গাছা থানা বিএনপির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগকে ‘নিষিদ্ধ সংগঠন’ উল্লেখ করে তাদের কোনো কর্মকাণ্ড চালাতে না দেওয়ার কথা বলেন।
সমাবেশে বক্তারা আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ জানান। একই সঙ্গে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও প্রস্তুত থাকার আহ্বান জানান তারা। পরে বিক্ষোভ মিছিলটি গাছা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আপনার মতামত লিখুন :