নিয়োগপত্র না পাওয়াদের অপেক্ষা করতে বললেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী
গাজীপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন
গাজীপুরের কাথোরা মোহাম্মদীয়া বালিকা দাখিল মাদ্রাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
শ্রমিকদের অধিকার আদায়ে ইসলামি সমাজ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারূপ
গাজীপুরের পৃথক স্থানে বিএনপির বিক্ষোভ মিছিল
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশ অস্থিতিশীল করার চক্রান্ত প্রতিহত করা হবে
রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচ দফা প্রস্তাব দিল বাংলাদেশ
বাউবির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হচ্ছেন শিক্ষামন্ত্রী
গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ আহত ৩
গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

গাজীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে প্রচলিত ব্যবস্থার পাশাপাশি ইসলামের নীতি ও শিক্ষার অনুসরণের ওপর গুরুত্বারোপ করেছেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক ও ইসলামিক চিন্তাবিদ নূর মোহাম্মদ মন্ডল।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ এশা গাজীপুর মহানগরের গাছায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ৩৮ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে আয়োজিত সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ৩৮নং ওয়ার্ড শাখা সভাপতি ইঞ্জিনিয়ার নজরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি আজগর আলীর সঞ্চালনায় আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি নূর মোহাম্মদ মন্ডল বলেন, গত ৫৪ বছর ধরে এদেশের শ্রমিকদের বিভিন্নভাবে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করা হয়েছে। কিন্তু শ্রমিকদের ভাগ্যের উন্নয়নে কার্যকরভাবে কেউ কাজ করেনি। ফলে এখনও শ্রমিকরা অবহেলিত, নিগৃহীত এবং ন্যায্য অধিকার থেকে বঞ্চিত।
তিনি বলেন, কোনো তন্ত্র-মন্ত্র দিয়ে এদেশের শ্রমিকদের ভাগ্যের প্রকৃত পরিবর্তন সম্ভব নয়। শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য কুরআন ও ইসলামের শিক্ষার দিকে ফিরে আসতে হবে।
তিনি আরও বলেন, ইসলামী সমাজ ও ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আন্দোলন করতে হবে না; ইসলামের নীতির আলোকে শ্রমিকরা তাদের প্রাপ্য অধিকার বুঝে পাবেন, ইনশাআল্লাহ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর মহানগরের সাংগঠনিক সম্পাদক খন্দকার আসাদুজ্জামান, হাফেজ মো. আল আমিন, ডা. রাসেল মাহমুদ, সাংবাদিক আবু ইউসুফ, আনোয়ার হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় শ্রমিকদের ন্যায্য অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিতকরণ এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।
আপনার মতামত লিখুন :