গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল
অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান
কষ্টার্জিত অর্থ নিরাপদ রাখুন, অননুমোদিত প্ল্যাটফর্মে লেনদেন নয়
অনলাইন কাঁপাচ্ছে মেটার নতুন এআই
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: দুঃসময়ের ত্যাগ, সুসময়ে মূল্যায়ন
দক্ষ মানবসম্পদ গড়তে প্রশিক্ষণে সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
মালয়েশিয়া সফর শেষে নাগরিক আচরণ ও আইন মানার সংস্কৃতি নিয়ে সালাহউদ্দিন আইউবী
কৃষি উদ্ভাবনে জাতীয় স্বীকৃতি, ইনোভেশন ফেয়ারে চ্যাম্পিয়ন গাকৃবি
বরেণ্য শিক্ষাবিদ প্রিন্সিপাল মাওলানা নূরুল হুদার ১৩তম মৃত্যুবার্ষিকী আজ
গাজীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদরাসা

অপরাধ দমনে পুলিশ সদস্যদের নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার তাহেরুল হক চৌহান।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ হেডকোয়ার্টারের সভাকক্ষে জিএমপির এসি ডিবি অরূপের বদলিজনিত বিদায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তাহেরুল হক চৌহান বলেন, অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ আন্তরিকতা দেখাতে হবে। তিনি বিদায়ী এসি ডিবি অরূপকে নতুন কর্মস্থলে সততা, পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি পুলিশের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার) জাহিদ ভূইয়া, ডিসি ক্রাইম (উত্তর) শাকিল আহমেদ, ডিসি ট্রাফিক আশরাফুল ইসলাম, ডিসি ডিবি (উত্তর) অশোক কুমার পালসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য দেন।
পরে বিদায়ী এসি ডিবি অরূপকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :