জুলাইয়ের চেতনা হৃদয়ে ধারণের আহ্বান রাষ্ট্রপতির
জুলাইয়ের চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে হবে: ডুয়েট উপাচার্য
জুলাই শহিদদের স্মরণে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী কর্মসূচি
গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যার বিচার ও রাষ্ট্রীয় সংস্কারের দাবি
বিদেশি পিস্তল উদ্ধার অভিযানে সফলতা: পুরস্কৃত সদর থানা পুলিশের টিম
ডুয়েটে বিএসসি ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন
সবুজ ও শান্ত ক্যাম্পাস গড়তে গাকৃবিতে ইয়াস বাংলাদেশের সচেতনতামূলক কর্মসূচি
গাজীপুরে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত
বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত: রাষ্ট্রপতি পদে প্রার্থী ঠিক করবেন তারেক রহমান
সাংবাদিককে হয়রানির অভিযোগ, নিরপেক্ষ তদন্ত চাইলেন কাপাসিয়ার গণমাধ্যমকর্মীরা

মো. আবুল কালাম আজাদ, শ্রীপুৃর: গাজীপুরের শ্রীপুর পৌরসভার মূল ভবন উদ্বোধন করা হয়েছে। বুধবার (২০ অক্টোবর) দুপুর ১টায় গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ নবনির্মিত ভবন উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর পৌরসভার মেয়র অনিছুর রহমান। উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন, পৌর কাউন্সিলর, মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক সামাজিক-সাংষ্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মী।
ভবনের প্রবেশদ্বারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মিত হয়েছে। উদ্বোধনী ফলকের এক পাশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিনন্দন দুটি ছবি স্থান পেয়েছে।
পৌরসভার প্রকৌশলী তবিবুর রহমান জানান, ৪ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত ১০ হাজার ৫’শ বর্গফুটের এ ভবন নির্মাণে সময় লেগেছে দেড় বছর। নবনির্মিত ভবনে জনপ্রতিনিধি ও সকল দাপ্তরিক শাখা সমূহের আলাদা অফিস কক্ষ রয়েছে। এতে জনপ্রতিনিধিসহ ৫০ জন স্থায়ী কর্মকর্তা-কর্মচারীর অফিস স্থান সংকুলান হবে। প্রস্তাবিত ১০ তলা ভবনের মধ্যে তিন তলার কাজ সম্পন্ন করা হয়েছে। ভবনটির একটি বেইজমেন্ট যানবাহনের জন্য নির্ধারিত। বাড়তি জনবলের জন্য ভবনের অন্যান্য তলাগুলোর নির্মাণকাজ অব্যাহত থাকবে।
গাজীপুর-৩ আসনের সাংসদ মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ বলেন, শ্রীপুর পৌর ভবন উদ্বোধনের মধ্য দিয়ে পৌরবাসীর দীর্ঘদিনের আশা আকাঙ্খা পূরণ হয়েছে। এতে এ অঞ্চলের নাগরিকদের উন্নত সেবা প্রদানের পথ নিশ্চিত হয়েছে।
শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান বলেন, জায়গা নির্ধারণ ও তা বন্দোবস্তের জন্য মামলা সংক্রান্ত জটিলতা ছিল। মামলা মোকাবিলা করে মূল ভবনটি নির্মাণে বিলম্ব হয়েছে।
আপনার মতামত লিখুন :