“ইসলাম ছাড়া সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়” — গাজীপুরে খায়রুল হাসান
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে জেনারেটিভ এআই নিয়ে সেমিনার
চাকরি স্থায়ীকরণসহ ৫ দফা দাবিতে প্রেসক্লাবে মাস্টাররোল কর্মচারীদের সমাবেশ
‘আগামীর নেতৃত্ব দেবে মেধাবীরাই’—শিক্ষার্থীদের মিয়া গোলাম পরওয়ার
প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণ ‘দূরদর্শী ও দিকনির্দেশনামূলক’: রাষ্ট্রপতি
কোনাবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল
অপহরণ করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি, গাজীপুরে ৩ জন গ্রেপ্তার
শিক্ষকদের গবেষণায় এগিয়ে আসার আহ্বান ড. আমানুল্লাহর
গাজীপুরে অপ্রয়োজনীয় হর্ন ৫০ শতাংশ কমানোর পরিকল্পনা

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশে শিক্ষা ও শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন আসছে। এ বাস্তবতায় মূল্যায়ন পদ্ধতিকে আরও কার্যকর ও সময়োপযোগী করার লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) জেনারেটিভ এআই নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে বহিরাঙ্গন কেন্দ্রের আয়োজনে ‘জেনারেটিভ এআই: মূল্যায়ন পদ্ধতিতে নতুন বাস্তবতা এবং শিক্ষার্থীদের ভাবনা’ শীর্ষক সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। সভাপতিত্ব করেন বহিরাঙ্গন কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. ফারহানা ইয়াসমিন।
কী-নোট উপস্থাপন করেন ডেনমার্কের টেকনিক্যাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক মো. সাইফুদ্দিন খালিদ। তিনি জেনারেটিভ এআইয়ের ব্যবহার, শিক্ষার্থীদের শেখার ওপর এর প্রভাব এবং প্রচলিত মূল্যায়ন ব্যবস্থার নতুন চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে এগিয়ে যেতে এআইসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা জরুরি। এআই মানুষের বিকল্প নয়; বরং চিন্তাশক্তি, জ্ঞানচর্চা, গবেষণা ও সৃজনশীলতার সহায়ক শক্তি হিসেবে ব্যবহার করতে হবে।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। পরে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বহিরাঙ্গন কেন্দ্রের সহযোগী পরিচালক প্রফেসর ড. মো. মামুনুর রহমান।
আপনার মতামত লিখুন :