বাউবির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হচ্ছেন শিক্ষামন্ত্রী
গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ আহত ৩
গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল
অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান
কষ্টার্জিত অর্থ নিরাপদ রাখুন, অননুমোদিত প্ল্যাটফর্মে লেনদেন নয়
অনলাইন কাঁপাচ্ছে মেটার নতুন এআই
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: দুঃসময়ের ত্যাগ, সুসময়ে মূল্যায়ন
দক্ষ মানবসম্পদ গড়তে প্রশিক্ষণে সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
মালয়েশিয়া সফর শেষে নাগরিক আচরণ ও আইন মানার সংস্কৃতি নিয়ে সালাহউদ্দিন আইউবী
কৃষি উদ্ভাবনে জাতীয় স্বীকৃতি, ইনোভেশন ফেয়ারে চ্যাম্পিয়ন গাকৃবি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন এমপি। আগামী ২৮ অক্টোবর বাউবির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ সচিবালয়ে শিক্ষামন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। এ সময় উপাচার্য প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য শিক্ষামন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান এবং তাঁর হাতে আমন্ত্রণপত্র তুলে দেন।
শিক্ষামন্ত্রী আমন্ত্রণপত্র গ্রহণ করে আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জানান।
সৌজন্য সাক্ষাৎকালে দেশের উচ্চশিক্ষায় সুযোগ সম্প্রসারণ, উন্মুক্ত ও দূরশিক্ষার মাধ্যমে প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে মানসম্মত শিক্ষা পৌঁছে দেওয়া এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রমের প্রসার নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া বাউবির শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আধুনিকায়ন, শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষার্থীবান্ধব সেবা সম্প্রসারণের বিভিন্ন বিষয়েও মতবিনিময় করেন তাঁরা।
এ সময় বাউবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান উপস্থিত ছিলেন।
###
আপনার মতামত লিখুন :