কোনাবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল
অপহরণ করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি, গাজীপুরে ৩ জন গ্রেপ্তার
শিক্ষকদের গবেষণায় এগিয়ে আসার আহ্বান ড. আমানুল্লাহর
গাজীপুরে অপ্রয়োজনীয় হর্ন ৫০ শতাংশ কমানোর পরিকল্পনা
রাস্তাঘাট সংস্কার থেকে অসহায়দের সহায়তা, ৩৭ নম্বর ওয়ার্ডে আলোচনায় আবুল হাসেম
কাজের মানে আপস নয়, সময়মতো প্রকল্প শেষের তাগিদ এলজিইডির
অ্যাপ্লাইড আইসিটি পাঠদানে প্রশিক্ষণ পাচ্ছেন হাজারো শিক্ষক
জাতিসংঘ সফরে ৩০ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে গাছায় বিএনপির মিছিল-সমাবেশ

দেশে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ তুলে গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কোনাবাড়ী মেট্রো থানা বিএনপি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কোনাবাড়ী এলাকায় আয়োজিত কর্মসূচিতে নেতৃত্ব দেন কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন। মিছিলে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে বাবুল হোসেন অভিযোগ করেন, আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে মানুষের বাক্স্বাধীনতা ও রাজনৈতিক অধিকার ক্ষুণ্ন হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, ওই সময়ে বিপুল অর্থ লুটপাট ও বিদেশে পাচার করা হয়েছে।
তিনি বলেন, ২০২৪ সালের গণআন্দোলনের পর আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। ভারত থেকে উসকানি দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরো বলেন, এসব অপচেষ্টা এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিএনপি প্রস্তুত রয়েছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় বাংলাদেশের মাটিতে তাদের কোনো ধরনের কর্মসূচি পালন করতে দেওয়া হবে না বলেও তিনি মন্তব্য করেন।
সমাবেশ থেকে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বিক্ষোভ মিছিলটি কোনাবাড়ী এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং আওয়ামী লীগের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে প্রতিবাদ জানান।
আপনার মতামত লিখুন :