প্রশাসক গোল্ডকাপে কাশিমপুরকে হারিয়ে পূবাইলের জয়
ইউএনজিএর কর্মসূচি শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ডিএনএ, এআই ও ডিজিটাল প্রমাণে দক্ষতা বাড়াতে পিবিআইয়ের বিশেষ প্রশিক্ষণ
ডুয়েটে শিল্প ও একাডেমিয়ার সেতুবন্ধনে ‘কোলাবোরেটিভ ইভেন্ট’
নকলায় জনসেবার পথে আলোচনায় হাছিবুল হাসান হাসিব
নিয়োগপত্র না পাওয়াদের অপেক্ষা করতে বললেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী
গাজীপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন
গাজীপুরের কাথোরা মোহাম্মদীয়া বালিকা দাখিল মাদ্রাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
শ্রমিকদের অধিকার আদায়ে ইসলামি সমাজ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারূপ
গাজীপুরের পৃথক স্থানে বিএনপির বিক্ষোভ মিছিল

নকলা পৌরসভার অলিগলি, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা কৃষকের মাঠ- জনজীবনের নানা পরিসরে মানুষের পাশে থাকার নানা উদ্যোগে যুক্ত থাকার কারণে আলোচনায় এসেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত নকলা পৌরসভা মেয়র পদপ্রার্থী মু. হাছিবুল হাসান হাসিব। নির্বাচন সামনে রেখে তার রাজনৈতিক তৎপরতার পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডও স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করছে।
স্থানীয় সরকার নির্বাচনের মাঠে হাছিবুল হাসান হাসিবের সমর্থকেরা তার অতীত ও সাম্প্রতিক সামাজিক কর্মকাণ্ডকে সামনে আনছেন, যা ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে।
তাদের ভাষ্য, মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে দীর্ঘদিন ধরেই তিনি বিভিন্ন সামাজিক উদ্যোগে সম্পৃক্ত রয়েছেন।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, নকলা উপজেলার বিভিন্ন স্কুল-মাদ্রাসার উন্নয়নমূলক কাজে তিনি সহযোগিতা করেছেন। প্রায় ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ফুটবলসহ বিভিন্ন সামগ্রী উপহার দেওয়ার উদ্যোগ নেওয়ার কথাও জানা গেছে।
শিক্ষার গণ্ডি পেরিয়ে তার সামাজিক কর্মকাণ্ডের বিস্তৃতি ঘটেছে মানুষের দৈনন্দিন প্রয়োজনেও। প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার বিতরণ, অসহায় ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানো এবং হতদরিদ্র মানুষের মধ্যে সহায়তা দেওয়ার বিভিন্ন উদ্যোগে তিনি অংশ নিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা যায়।
কৃষকের মাঠেও রয়েছে তার উদ্যোগের কথা। সমর্থকদের দাবি, কৃষকদের সহায়তায় কীটনাশক ও কৃষি বীজ বিতরণ, এতিমখানার শিক্ষার্থীদের খাবারের জন্য ছাগল উপহার, বিভিন্ন স্থানে গাছের চারা বিতরণ এবং দরিদ্র মানুষের মধ্যে বস্ত্র বিতরণের মতো কার্যক্রমেও তিনি যুক্ত ছিলেন।
স্থানীয়ভাবে আরও বলা হচ্ছে, মসজিদ ও এতিমখানায় সহযোগিতা, দরিদ্র পরিবারের মেয়েদের বিয়েতে সহায়তা এবং বিভিন্ন সামাজিক বিরোধ ও সালিশি সমাধানে ভূমিকা রাখার চেষ্টা করেছেন হাছিবুল হাসান হাসিব।
এসব কর্মকাণ্ডের ফলে স্থানীয় একটি অংশের মধ্যে তার সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হয়েছে বলে তার সমর্থকেরা মনে করছেন। সামাজিক পরিসরে মানুষের সঙ্গে যোগাযোগ এবং বিভিন্ন প্রয়োজনে পাশে থাকার বিষয়টিই এখন তার নির্বাচনী পরিচিতির অন্যতম আলোচিত দিক হয়ে উঠেছে।
তবে নির্বাচনের মাঠে সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি রয়েছে রাজনৈতিক বাস্তবতাও। ভোটারদের মন জয় করতে প্রার্থীদের প্রচারণা, ব্যক্তিগত গ্রহণযোগ্যতা, সাংগঠনিক শক্তি এবং নির্বাচনের সার্বিক পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
হাছিবুল হাসান হাসিবকে ঘিরে নকলা পৌর এলাকায় যে আলোচনা তৈরি হয়েছে, তার কেন্দ্রে শুধু রাজনীতি নয়- আছে মানুষের পাশে দাঁড়ানোর নানা গল্পও। সেই গল্প কতটা ভোটের বাক্সে প্রতিফলিত হবে, তার উত্তর মিলবে নির্বাচনের দিন ভোটারদের সিদ্ধান্তে।
আপনার মতামত লিখুন :