গাজীপুর প্রেসক্লাব নির্বাচন: মনোনয়ন ৮ অক্টোবর, ভোট ২৯ অক্টোবর
“ইসলাম ছাড়া সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়” — গাজীপুরে খায়রুল হাসান
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে জেনারেটিভ এআই নিয়ে সেমিনার
চাকরি স্থায়ীকরণসহ ৫ দফা দাবিতে প্রেসক্লাবে মাস্টাররোল কর্মচারীদের সমাবেশ
‘আগামীর নেতৃত্ব দেবে মেধাবীরাই’—শিক্ষার্থীদের মিয়া গোলাম পরওয়ার
প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণ ‘দূরদর্শী ও দিকনির্দেশনামূলক’: রাষ্ট্রপতি
কোনাবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল
অপহরণ করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি, গাজীপুরে ৩ জন গ্রেপ্তার
শিক্ষকদের গবেষণায় এগিয়ে আসার আহ্বান ড. আমানুল্লাহর

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ১০টা ৪০ মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে কারামুক্ত হয়েছেন অভিনেত্রী শমী কায়সার। তথ্যটি নিশ্চিত করেছেন কারা সদর দপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির।
উল্লেখ্য যে, যে মামলায় শমী জামিন পেয়েছেন, সেটির অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, গত ৪ আগস্ট টঙ্গী সরকারি কলেজের ওই ছাত্র জুবায়ের হাসান বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণ করছিলেন। আন্দোলনের সময় উত্তরা পূর্ব থানার আজমপুর এলাকায় মিছিল চলাকালে হামলাকারীদের ছোড়া গুলির একটি তার বাঁ কাঁধে লাগে।
পরে চিকিৎসা নিয়ে সুস্থ হন তিনি। এরপর ২২ আগস্ট উত্তরা পূর্ব থানায় ১১ জনের নাম উল্লেখসহ ১৫০-২০০ অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন জুবায়ের। নাম উল্লিখিত আসামির তালিকায় যেখানে শমী কায়সারের নাম আছে।
গত ৮ ডিসেম্বর এ মামলায় হাইকোর্টে জামিনের আবেদন করেন শমী কায়সার এবং ৩ মাসের জামিন পান। কিন্তু পরবর্তীতে আপিল বিভাগ ১২ ডিসেম্বর ওই জামিন স্থগিত করে।
তারপর সোমবার (১১ আগস্ট) হাইকোর্টের দ্বৈত বেঞ্চ থেকে তার জামিন করা হয়।
গত ১০ আগস্ট হাইকোর্টের বিচারপতি এএসএম আবদুল মবিন ও বিচারপতি মো. জাবিদ হোসেন সমন্বয়ে গঠিত বেঞ্চ তাকে জুবায়ের হাসান ইউসুফ হত্যাচেষ্টা মামলায় জামিন দেন।
এ ছাড়া ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীকে ‘হত্যাচেষ্টার’ মামলায় তিনি জামিন পান। তার বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় তিনি কারামুক্ত হয়েছেন।
আপনার মতামত লিখুন :