জুলাইয়ের চেতনা হৃদয়ে ধারণের আহ্বান রাষ্ট্রপতির
জুলাইয়ের চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে হবে: ডুয়েট উপাচার্য
জুলাই শহিদদের স্মরণে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী কর্মসূচি
গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যার বিচার ও রাষ্ট্রীয় সংস্কারের দাবি
বিদেশি পিস্তল উদ্ধার অভিযানে সফলতা: পুরস্কৃত সদর থানা পুলিশের টিম
ডুয়েটে বিএসসি ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন
সবুজ ও শান্ত ক্যাম্পাস গড়তে গাকৃবিতে ইয়াস বাংলাদেশের সচেতনতামূলক কর্মসূচি
গাজীপুরে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত
বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত: রাষ্ট্রপতি পদে প্রার্থী ঠিক করবেন তারেক রহমান
সাংবাদিককে হয়রানির অভিযোগ, নিরপেক্ষ তদন্ত চাইলেন কাপাসিয়ার গণমাধ্যমকর্মীরা

বার্তাবিডি প্রতিবেদক, গাজীপুর: কোন ষড়যন্ত্রের কাছে যাতে মাথা নত করতে না হয় সেজন্য সকলের সহযোগিতা চেয়ে গাজীপুর সিটি মেয়র মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, সত্যের জয় হবেই এবং সত্যটাই প্রতিষ্ঠিত হবে। সত্য চিরন্তন এবং যুগ যুগ ধরে সত্যই প্রতিষ্ঠিত হয়ে আসছে। ভবিষ্যত প্রজন্ম যাতে আলোর পথ দেখতে পায় সে লক্ষ্যে সকলকে কাজ করতে হবে। আমরা আর কোন অন্যায়, অনাচার, হত্যাকাণ্ড দেখতে চাই না।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল-এর ৫৮তম জন্মদিন উপলক্ষে সোমবার (১৮ অক্টোবর) দুপুরে গাজীপুর প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মো. মাজহারুল ইসলাম মাসুম-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ শামসুল হক রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মজিবুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মুকুল কুমার মল্লিক, নাসির উদ্দিন আহমেদ, মুজিবুর রহমান, খায়রুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, মো. আমিনুল ইসলাম, মহানগর যুবলীগের যুগ্ম সম্পাদক সুমন আহমেদ শান্ত বাবু, প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আজহারুল হক, মাছরাঙা টিভির গাজীপুর প্রতিনিধি ফারদিন ফেরদৌস, প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল হাসান, দপ্তর সম্পাদক পলাশ মল্লিক, সাংবাদিক রেজাউল বারী বাবুল, প্রতাপ কুমার গোপ প্রমুখ।
আপনার মতামত লিখুন :