জুলাইয়ের চেতনা হৃদয়ে ধারণের আহ্বান রাষ্ট্রপতির
জুলাইয়ের চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে হবে: ডুয়েট উপাচার্য
জুলাই শহিদদের স্মরণে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী কর্মসূচি
গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যার বিচার ও রাষ্ট্রীয় সংস্কারের দাবি
বিদেশি পিস্তল উদ্ধার অভিযানে সফলতা: পুরস্কৃত সদর থানা পুলিশের টিম
ডুয়েটে বিএসসি ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন
সবুজ ও শান্ত ক্যাম্পাস গড়তে গাকৃবিতে ইয়াস বাংলাদেশের সচেতনতামূলক কর্মসূচি
গাজীপুরে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত
বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত: রাষ্ট্রপতি পদে প্রার্থী ঠিক করবেন তারেক রহমান
সাংবাদিককে হয়রানির অভিযোগ, নিরপেক্ষ তদন্ত চাইলেন কাপাসিয়ার গণমাধ্যমকর্মীরা

সিরাজুল ইসলাম তপু, গাজীপুর : ফ্রান্স কর্তৃপক্ষ মহানবীকে (সা.) অবমাননা করার প্রতিবাদে মঙ্গলবার বাদ জোহর বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর জেলা হেফাজতে ইসলাম। মিছিলটি শহরের রাজবাড়ি রোডস্থ কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
গাজীপুর জেলা হেফাজতের আমির মুফতি মাসউদুল করিম এর সভাপতিত্বে ও যুগ্ন সম্পাদক মুফতি নাসির উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন, জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফজলুর রহমান, সিনিয়র সহসভাপতি মুফতি লেহাজ উদ্দিন, মাওলানা হাবীবুর রহমান মিয়াজি, মুফতি আবু নাঈম কাসেমী প্রমুখ। বক্তারা বাংলাদেশ থেকে ফ্রান্সের দূতাবাস প্রত্যাহারসহ সকল ধরণের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্নসহ এদেশে সেদেশের সকল পণ্য বর্জনের দাবী জানান।
সমাবেশে জেলা হেফাজতের আমির মুফতি মাসউদুল করিম গাজীপুর জেলায় ফ্রান্সের সকল পণ্য বর্জণের ঘোষণা ও আগামী শুক্রবার বাদ জুমা জেলাব্যাপী সকল মসজিদ থেকে বিক্ষোভ মিছিলের কর্মসূচী ঘোষণা করে বলেন, রাসুল হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছিলেন বিশ্ব মানবতার মুক্তির দূত। তাঁর বিরুদ্ধে কথা বলা মানে বিশ্ব মানবতার বিরুদ্ধে অবস্থান নেওয়া। মুসলমানরা জীবন দিবে, তবুও ঈমান দিবে না।
#
২৭-১০-২০২০ ইং
আপনার মতামত লিখুন :