“ইসলাম ছাড়া সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়” — গাজীপুরে খায়রুল হাসান
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে জেনারেটিভ এআই নিয়ে সেমিনার
চাকরি স্থায়ীকরণসহ ৫ দফা দাবিতে প্রেসক্লাবে মাস্টাররোল কর্মচারীদের সমাবেশ
‘আগামীর নেতৃত্ব দেবে মেধাবীরাই’—শিক্ষার্থীদের মিয়া গোলাম পরওয়ার
প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণ ‘দূরদর্শী ও দিকনির্দেশনামূলক’: রাষ্ট্রপতি
কোনাবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল
অপহরণ করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি, গাজীপুরে ৩ জন গ্রেপ্তার
শিক্ষকদের গবেষণায় এগিয়ে আসার আহ্বান ড. আমানুল্লাহর
গাজীপুরে অপ্রয়োজনীয় হর্ন ৫০ শতাংশ কমানোর পরিকল্পনা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে দীর্ঘ প্রতীক্ষিত কূটনৈতিক আলোচনায় বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা দেখা দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আজ শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারেন। পাকিস্তানের সরকারি সূত্রের বরাত দিয়ে আল-জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।
কূটনৈতিক সূত্রগুলোর দাবি, দীর্ঘ প্রচেষ্টার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার অমীমাংসিত বিষয়গুলো নিয়ে এবার বড় ধরনের কোনো সমঝোতা বা অগ্রগতির ‘প্রবল সম্ভাবনা’ রয়েছে।
টেলিফোনে দুই পররাষ্ট্রমন্ত্রীর আলাপ সফরকে সামনে রেখে আজ শুক্রবার দিনের শুরুতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার টেলিফোনে বিস্তারিত আলোচনা করেছেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ফোনালাপে আঞ্চলিক পরিস্থিতি, চলমান যুদ্ধবিরতি প্রচেষ্টা এবং যুক্তরাষ্ট্র-ইরান সম্পৃক্ততার প্রেক্ষাপটে কূটনৈতিক তৎপরতা নিয়ে দুই নেতা কথা বলেছেন। এসময় ইসহাক দার সংকট নিরসনে নিরবচ্ছিন্ন আলোচনার ওপর গুরুত্বারোপ করেন। অন্যদিকে, মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ‘গঠনমূলক ভূমিকার’ ভূয়সী প্রশংসা করেন আরাগচি।
সেনাপ্রধানের সঙ্গে যোগাযোগ ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা (IRNA) জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী আরাগচি আজ পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গেও টেলিফোনে কথা বলেছেন। তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বা সামরিক বাহিনীর জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
আলোচনার প্রেক্ষাপট ও প্রস্তুতি এর আগে গত ১১ ও ১২ ফেব্রুয়ারি ইসলামাবাদে দুই দেশের মধ্যে প্রায় ২১ ঘণ্টা ব্যাপী ম্যারাথন আলোচনা হলেও কোনো সুনির্দিষ্ট সমঝোতা ছাড়াই তা শেষ হয়েছিল। এরপর থেকেই মধ্যস্থতাকারী দেশগুলো দ্বিতীয় দফার বৈঠকের জন্য জোর তৎপরতা চালিয়ে আসছিল।
দ্বিতীয় দফার এই সম্ভাব্য বৈঠককে কেন্দ্র করে চলতি সপ্তাহের শুরু থেকেই ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে দুটি বড় হোটেল সম্পূর্ণ বুকিং দেওয়া হয়েছে। ইরানের পক্ষ থেকে শুরুতে কিছুটা অনীহা থাকলেও মার্কিন প্রতিনিধি দলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা গেছে। চলতি সপ্তাহের শুরুর দিকে অন্তত ৯টি মার্কিন বিমানে যোগাযোগ সরঞ্জাম, উন্নত যানবাহন এবং কারিগরি জনবল ইসলামাবাদে পৌঁছেছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, আজ রাতে ইরানি প্রতিনিধি দলের এই সফর মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনা এবং যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের বরফ গলাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
###
জা/নি-২৫-০৪
আপনার মতামত লিখুন :