বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরে আলোচনা সভা
বাউবিতে গবেষণা ও উচ্চশিক্ষার পরিবেশ সমৃদ্ধ করতে পিএইচডি সেমিনার
নিরাপদ ও টেকসই মৎস্য উৎপাদনে গবেষণায় গুরুত্বারোপ গাকৃবি ভিসির
শুধু শেখ হাসিনা নন, মামলার সব আসামিকেই ফেরত চাই
উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও গুণগত মান নিশ্চিতের ওপর জোর গাসিকের
গাজীপুরে প্রকৌশলীদের সঙ্গে আইইবি সদর দপ্তর নেতৃবৃন্দের মতবিনিময়
গাজীপুরের ব্যবসায়ীদের নতুন কমিটির পরিচিতি সভা
জুলাইয়ের চেতনা হৃদয়ে ধারণের আহ্বান রাষ্ট্রপতির
জুলাইয়ের চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে হবে: ডুয়েট উপাচার্য
জুলাই শহিদদের স্মরণে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী কর্মসূচি

অস্ত্র উদ্ধার অভিযানে সাহসিকতা, দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দেওয়ায় গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম ও তার নেতৃত্বাধীন টিমকে সম্মাননা প্রদান করা হয়েছে। জিএমপি পুলিশ কমিশনার মো. ইসমাইল হাওলাদার তাদের এ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে পুরস্কৃত করেন।
রোববার (২ আগস্ট) দুপুরে জিএমপি পুলিশ কমিশনার মো. ইসমাইল হাওলাদার আনুষ্ঠানিকভাবে ওসি আমিনুল ইসলাম ও তার টিমের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ জুলাই সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নগরের পাজুলিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সদর থানা পুলিশ। ওসি মো. আমিনুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানের নেতৃত্বে একাধিক চৌকস কর্মকর্তার সমন্বয়ে পরিচালিত ওই অভিযানে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ১০ রাউন্ড পিস্তলের গুলি এবং একটি লাল রঙের রেজিস্ট্রেশনবিহীন TVS Apache 4V 160cc মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এ সময় অভিযানে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
জিএমপি কর্তৃপক্ষ জানায়, সাহসিকতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করায় ওসি মো. আমিনুল ইসলাম এবং তার টিমকে এ পুরস্কার প্রদান করা হয়েছে। পুলিশ বাহিনীর সদস্যদের অনুপ্রাণিত করতে এমন স্বীকৃতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :