জুলাইয়ের চেতনা হৃদয়ে ধারণের আহ্বান রাষ্ট্রপতির
জুলাইয়ের চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে হবে: ডুয়েট উপাচার্য
জুলাই শহিদদের স্মরণে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী কর্মসূচি
গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যার বিচার ও রাষ্ট্রীয় সংস্কারের দাবি
বিদেশি পিস্তল উদ্ধার অভিযানে সফলতা: পুরস্কৃত সদর থানা পুলিশের টিম
ডুয়েটে বিএসসি ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন
সবুজ ও শান্ত ক্যাম্পাস গড়তে গাকৃবিতে ইয়াস বাংলাদেশের সচেতনতামূলক কর্মসূচি
গাজীপুরে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত
বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত: রাষ্ট্রপতি পদে প্রার্থী ঠিক করবেন তারেক রহমান
সাংবাদিককে হয়রানির অভিযোগ, নিরপেক্ষ তদন্ত চাইলেন কাপাসিয়ার গণমাধ্যমকর্মীরা

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (২৭ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে নতুন হাইকমিশনারের নাম ঘোষণা দিয়েছেন। তিনি ভারতের রাজনীতিবিদ দীনেশ ত্রিবেদী। তিনি বাংলাদেশের বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন।
৭৫ বছর বয়সি দীনেশ ত্রিবেদী ভারতের একজন সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এবং অভিজ্ঞ সংসদ সদস্য। দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে তিনি বিজেপির নেতা।
এর আগে ভারত সাধারণত পেশাদার কূটনীতিকদের বাংলাদেশে পাঠালেও, এবার একজন ঝরঝরে বাংলা জানা রাজনীতিবিদকে দায়িত্ব দিয়ে বিশেষ বার্তা দিল মোদী সরকার।
২০২৪ সালে রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশ ও ভারতের সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছিল, তা কাটিয়ে সম্পর্ক স্বাভাবিক করাই হবে তার প্রধান চ্যালেঞ্জ। দীনেশ ত্রিবেদী দুই বাংলার সংস্কৃতি সম্পর্কে বেশ ভালো ধারণা রাখেন এবং তিনি একজন দক্ষ সেতারবাদকও। তিনি পড়াশোনা করেছেন কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ ও আমেরিকার টেক্সাস বিশ্ববিদ্যালয়ে।
দিল্লি মনে করছে, বাংলাদেশের নতুন সরকারের সাথে দূরত্ব ঘুচিয়ে বন্ধুত্ব পুনরুদ্ধারে দীনেশ ত্রিবেদীর রাজনৈতিক অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শীঘ্রই তিনি ঢাকায় নিজের দায়িত্ব বুঝে নেবেন।
###
যুঅ-২৭-০৪
আপনার মতামত লিখুন :