চাকরি স্থায়ীকরণসহ ৫ দফা দাবিতে প্রেসক্লাবে মাস্টাররোল কর্মচারীদের সমাবেশ
‘আগামীর নেতৃত্ব দেবে মেধাবীরাই’—শিক্ষার্থীদের মিয়া গোলাম পরওয়ার
প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণ ‘দূরদর্শী ও দিকনির্দেশনামূলক’: রাষ্ট্রপতি
কোনাবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল
অপহরণ করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি, গাজীপুরে ৩ জন গ্রেপ্তার
শিক্ষকদের গবেষণায় এগিয়ে আসার আহ্বান ড. আমানুল্লাহর
গাজীপুরে অপ্রয়োজনীয় হর্ন ৫০ শতাংশ কমানোর পরিকল্পনা
রাস্তাঘাট সংস্কার থেকে অসহায়দের সহায়তা, ৩৭ নম্বর ওয়ার্ডে আলোচনায় আবুল হাসেম
কাজের মানে আপস নয়, সময়মতো প্রকল্প শেষের তাগিদ এলজিইডির

দীর্ঘদিন ধরে সরকারি বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর, রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ মাঠপর্যায়ের কার্যালয়ে দৈনিক মজুরি ও মাস্টাররোলে কর্মরত কর্মচারীদের চাকরি স্থায়ীকরণসহ পাঁচ দফা দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাব চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে প্রায় ৩০ থেকে ৪০ হাজার কর্মচারী দীর্ঘদিন ধরে দৈনিক মজুরি ও মাস্টাররোলে সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তবে অর্থ বিভাগের স্বাক্ষরিত ১৫ এপ্রিল ২০২৫ তারিখের ‘দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা, ২০২৫’-এর কারণে তাদের চাকরির নিরাপত্তা ও অধিকার ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেন সংগঠনটির নেতৃত্ববৃন্দ।
বিবৃতিতে আরও বলা হয়, মিটফোর্ড হাসপাতাল, সমাজসেবা অধিদপ্তর, ডাক বিভাগ, খাদ্য অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ রেলওয়েসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত দৈনিক মজুরি ও মাস্টাররোল কর্মচারীদের চাকরিচ্যুত করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরতদের আউটসোর্সিংয়ের আওতায় নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে।

সমিতির নেতারা বলেন, দীর্ঘদিন ধরে কর্মরত দক্ষ কর্মচারীদের আউটসোর্সিংয়ের আওতায় নেওয়া হলে তাদের চাকরির নিরাপত্তা আরও অনিশ্চিত হয়ে পড়বে। এতে কর্মচারী ও তাদের পরিবারের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারা দীর্ঘদিন ধরে কর্মরত দক্ষ কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ এবং বৈষম্যের অবসানের দাবি জানান।
১. দক্ষ দৈনিক মজুরি ও মাস্টাররোল কর্মচারীদের স্ব-স্ব প্রতিষ্ঠানে বয়স শিথিল করে স্থায়ীকরণ/আত্তীকরণের কার্যকর ব্যবস্থা গ্রহণ।
২. ‘দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা-২০২৫’ বাতিল এবং প্রস্তাবিত নীতিমালা বাস্তবায়ন।
৩. সরকারি প্রতিষ্ঠানে কর্মরত দৈনিক মজুরি ও মাস্টাররোল কর্মচারীদের ৯ম পে-স্কেলে অন্তর্ভুক্ত করা।
৪. দৈনিক মজুরি ও মাস্টাররোল কর্মচারীদের আউটসোর্সিং প্রক্রিয়ায় হস্তান্তর বন্ধ করে সকল কর্মচারীকে নীতিমালার আওতায় আনা।
৫. যেসব প্রতিষ্ঠানে দৈনিক মজুরি ও মাস্টাররোল কর্মচারীদের বিনা কারণে চাকরিচ্যুত করা হয়েছে, তাদের পুনর্বহাল করা।
সমিতির সদস্য সচিব মো. মিজানুর রহমান বাদল বলেন, দীর্ঘদিন ধরে কর্মরত এসব কর্মচারী ও তাদের পরিবারের ভবিষ্যৎ নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নেবেন বলে তারা প্রত্যাশা করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, সমিতির আহ্বায়ক মো. বোরহান উদ্দিন এবং সদস্য সচিব মো. মিজানুর রহমান বাদল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :