কোনাবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল
অপহরণ করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি, গাজীপুরে ৩ জন গ্রেপ্তার
শিক্ষকদের গবেষণায় এগিয়ে আসার আহ্বান ড. আমানুল্লাহর
গাজীপুরে অপ্রয়োজনীয় হর্ন ৫০ শতাংশ কমানোর পরিকল্পনা
রাস্তাঘাট সংস্কার থেকে অসহায়দের সহায়তা, ৩৭ নম্বর ওয়ার্ডে আলোচনায় আবুল হাসেম
কাজের মানে আপস নয়, সময়মতো প্রকল্প শেষের তাগিদ এলজিইডির
অ্যাপ্লাইড আইসিটি পাঠদানে প্রশিক্ষণ পাচ্ছেন হাজারো শিক্ষক
জাতিসংঘ সফরে ৩০ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে গাছায় বিএনপির মিছিল-সমাবেশ

গাজীপুরের শ্রীপুরে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবিতে অপহৃত ১৯ বছর বয়সী তরুণ মো. শুভ মিয়াকে উদ্ধারের পর অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া প্রায় ৬৫ হাজার টাকা মূল্যের একটি আইফোন-১২ প্রো ম্যাক্স উদ্ধার করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে শ্রীপুর থানার মাওনা এলাকা থেকে ময়মনসিংহের নান্দাইল থানার আমোদপুর গ্রামের মো. জসিম উদ্দিনের ছেলে শুভ মিয়া নিখোঁজ হন। পরদিন তার ভগ্নিপতি মো. ইসলাম উদ্দিন শ্রীপুর থানায় জিডি করেন।
এজাহারে আরো জানা যায়, নিখোঁজের পর অপহরণকারীরা মোবাইল ফোনে শুভর পরিবারের কাছে বিভিন্ন সময়ে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে ইসলাম উদ্দিন বাদী হয়ে মাহাদী কাশিম রিজভী ওরফে রিকিশী (২৩)-কে এজাহারনামীয় এবং আরও ৬-৭ জনকে অজ্ঞাতনামা আসামি করে শ্রীপুর থানায় অপহরণ মামলা করেন। মামলাটির তদন্তভার দেওয়া হয় জেলা গোয়েন্দা শাখার এসআই মো. আবুল হাসান হাওলাদারকে।
গাজীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গত ৯ সেপ্টেম্বর বিকেলে ময়মনসিংহের গফরগাঁও থানা পুলিশের সহায়তায় গফরগাঁও পৌরসভার পল্লী বিদ্যুৎ মোড় এলাকা থেকে শুভ মিয়াকে উদ্ধার করে।
পরে উদ্ধার হওয়া শুভ মিয়াকে জিজ্ঞাসাবাদ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে ঢাকা মহানগর, গাজীপুর মহানগর ও গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অপহরণ চক্রের তিন সদস্য মো. মামুন মিয়া (৩২), মো. ফাহিম (২৬) ও মো. বেলায়েত হোসেন (২৫)কে গ্রেপ্তার করা হয়।
অভিযানে শুভ মিয়ার কাছ থেকে ছিনিয়ে নেওয়া আইফোন-১২ প্রো ম্যাক্স উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :