গাজীপুর প্রেসক্লাব নির্বাচন: মনোনয়ন ৮ অক্টোবর, ভোট ২৯ অক্টোবর
“ইসলাম ছাড়া সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়” — গাজীপুরে খায়রুল হাসান
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে জেনারেটিভ এআই নিয়ে সেমিনার
চাকরি স্থায়ীকরণসহ ৫ দফা দাবিতে প্রেসক্লাবে মাস্টাররোল কর্মচারীদের সমাবেশ
‘আগামীর নেতৃত্ব দেবে মেধাবীরাই’—শিক্ষার্থীদের মিয়া গোলাম পরওয়ার
প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণ ‘দূরদর্শী ও দিকনির্দেশনামূলক’: রাষ্ট্রপতি
কোনাবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল
অপহরণ করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি, গাজীপুরে ৩ জন গ্রেপ্তার
শিক্ষকদের গবেষণায় এগিয়ে আসার আহ্বান ড. আমানুল্লাহর

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের স্মরণে গতকাল ৭ অক্টোবর (মঙ্গলবার) সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর. সি. মজুমদার অডিটোরিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “ভারতীয় আধিপত্যবাদ ও বাংলাদেশের সার্বভৌমত্ব: স্মরণে শহিদ আবরার ফাহাদ” শীর্ষক সেমিনার এবং “স্মরণে মননে শহিদ আবরার ফাহাদ” শীর্ষক চিত্র প্রদর্শনী।
সেমিনারে সভাপতিত্ব করেন ডাকসু সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম। ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমার সঞ্চালনায় সেমিনারে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।
অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন শহিদ আবরার ফাহাদের পিতা মো. বরকত উল্লাহ। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহিদ আবরার ফাহাদের ভাই ও বুয়েট শিক্ষার্থী আবরার ফাইয়াজ, মানারাত ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব, জবানের সম্পাদক ও তরুণ বুদ্ধিজীবী রেজাউল করিম রনি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এবং তৎকালীন বুয়েট ক্যাম্পাসে আবরার ফাহাদ স্টাইলে নির্যাতনের শিকার ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, আপ বাংলাদেশের মূখ্য সমন্বয়ক এবং তৎকালীন বুয়েট অভ্যন্তরে আবরার ফাহাদ স্টাইলে নির্যাতনের শিকার রাফে সালমান রিফাত, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং আধিপত্যবাদ বিরোধী এক্টিভিস্ট শরীফ ওসমান হাদী।
সেমিনারে বক্তারা বলেন, শহিদ আবরার ফাহাদ বাংলাদেশের সার্বভৌমত্ব, আত্মমর্যাদা ও স্বাধীন চিন্তার প্রতীক। তাঁর শাহাদাতের মধ্য দিয়ে গোটা জাতি শিখেছে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি ও সাহস। বক্তারা জাতীয়ভাবে ৭ অক্টোবরকে ‘আধিপত্যবাদবিরোধী দিবস’ হিসেবে পালন করার আহবান জানান।
সেমিনার শেষে “স্মরণে মননে শহিদ আবরার ফাহাদ” শীর্ষক চিত্র প্রদর্শনী উদ্বোধন করা হয়।
###
আপনার মতামত লিখুন :