“ইসলাম ছাড়া সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়” — গাজীপুরে খায়রুল হাসান
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে জেনারেটিভ এআই নিয়ে সেমিনার
চাকরি স্থায়ীকরণসহ ৫ দফা দাবিতে প্রেসক্লাবে মাস্টাররোল কর্মচারীদের সমাবেশ
‘আগামীর নেতৃত্ব দেবে মেধাবীরাই’—শিক্ষার্থীদের মিয়া গোলাম পরওয়ার
প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণ ‘দূরদর্শী ও দিকনির্দেশনামূলক’: রাষ্ট্রপতি
কোনাবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল
অপহরণ করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি, গাজীপুরে ৩ জন গ্রেপ্তার
শিক্ষকদের গবেষণায় এগিয়ে আসার আহ্বান ড. আমানুল্লাহর
গাজীপুরে অপ্রয়োজনীয় হর্ন ৫০ শতাংশ কমানোর পরিকল্পনা

তারুণ্যের স্বদেশ পরিষদের উদ্যোগে গাজীপুরের কালিগঞ্জে ২০ ডিসেম্বর (শুক্রবার) শীতবস্ত্র বিতরণ করা হয়।
তারুণ্যের স্বদেশ পরিষদের আহ্বায়ক আফিফ হাসান ইয়াকুবের সভাপতিত্বে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সকাল ১০টায় অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রায় ১০০ টি কম্বল শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ কল্যাণ ফোরামের চেয়ারম্যান ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্যপদপ্রার্থী জননেতা খাইরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল বাসেত এবং তারুন্যের স্বদেশ পরিষদের সদস্য সচিব সিনা ইবনে রুহুল সহপ্রমূখ সদস্যবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তারুন্যের স্বদেশ পরিষদের এমন মহতি উদ্যোগের জন্য ধন্যবাদ যানাই। বর্তমান সময়ে অনেক তরুণ সমাজ বিপদগামী হচ্ছে কিন্তু এর বিপরীতে এই তরুণরা সমাজের কল্যাণে ভূমিকা রাখছে আমরা সকল প্রকার সহযোগীতা দিয়ে তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আমি আশাকরি এই তারুণ্যের স্বদেশ পরিষদ ভবিষ্যতে দেশের উন্নয়নে ভূমিকা রাখবে। আপনারা জানেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সকল মানুষের অধিকার রক্ষায় সর্বদা ভূমিকা রেখে আসছে , ভবিষ্যতে আপনাদের পাশে
থাকতে পারি সেই জন্য আপনাদের দোয়া ও সমর্থন কমনা করছি।”
সভাপতির বক্তব্যে আফিফ হাসান ইয়াকুব বলেন- “তারুণ্যের স্বদেশ পরিষদের ভিশন ‘সমাজের প্রত্যেকটি অবহেলিত সেক্টরে সংস্কারই আমাদের লক্ষ্য’ এই ভিশনকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি। আপনারা আপনাদের সন্তানদের যাতে সুশিক্ষায় শিক্ষিত চরিত্রবান হিসেবে গড়ে উঠাতে পারেন সেই জন্য সর্বদা আপনাদের পাশে আমরা আছি ইনশাআল্লাহ । জানুয়ারি মাসে তারুণ্যের স্বদেশ পরিষদের উদ্যোগে ফ্রি-মেডিকেল ক্যাম্প করা হবে।আপনাদের সকলকে অগ্রিম দাওয়াত রইলো।”
এরপর কালীগঞ্জের বিভিন্ন এলাকা থেকে আগত সকল শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়। দুপুর ১২টা ১০ মিনিটে অনুষ্ঠান সমাপ্ত হয়।
আপনার মতামত লিখুন :