জুলাইয়ের চেতনা হৃদয়ে ধারণের আহ্বান রাষ্ট্রপতির
জুলাইয়ের চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে হবে: ডুয়েট উপাচার্য
জুলাই শহিদদের স্মরণে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী কর্মসূচি
গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যার বিচার ও রাষ্ট্রীয় সংস্কারের দাবি
বিদেশি পিস্তল উদ্ধার অভিযানে সফলতা: পুরস্কৃত সদর থানা পুলিশের টিম
ডুয়েটে বিএসসি ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন
সবুজ ও শান্ত ক্যাম্পাস গড়তে গাকৃবিতে ইয়াস বাংলাদেশের সচেতনতামূলক কর্মসূচি
গাজীপুরে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত
বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত: রাষ্ট্রপতি পদে প্রার্থী ঠিক করবেন তারেক রহমান
সাংবাদিককে হয়রানির অভিযোগ, নিরপেক্ষ তদন্ত চাইলেন কাপাসিয়ার গণমাধ্যমকর্মীরা

কুয়েতের আমীর শেখ সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ এর ইন্তিকালে গভীর সমবেদনা ও শ্রদ্ধা জানাতে শোক বইতে স্বাক্ষর করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। আজ ১ অক্টোবর বৃহস্পতিবার সকালে ঢাকাস্থ কুয়েতের দূতাবাসে গিয়ে জামায়াতের আমীর শোক বইতে স্বাক্ষর করেন এবং মরহুমের আত্মার মাগফিরাতের জন্য মহান আল্লাহর নিকট দোয়া কামনা করেন।
এ সময় তিনি বলেন, “আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাঁকে ক্ষমা ও রহম করুন এবং নিরাপত্তা দান করুন। তাঁকে সম্মানিত মেহমান হিসেবে কবুল করুন ও তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন।”
এ সময় তিনি কুয়েত দূতাবাসের প্রতিনিধির সাথে সাক্ষাৎ করেন এবং তার মাধ্যমে কুয়েতের নতুন আমীর শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাকে স্বাগত ও অভিনন্দন জানান। ডা. শফিকুর রহমান বলেন, “অচিরেই কুয়েতের জনগণ এই শোক কাটিয়ে উঠতে সক্ষম হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।” তিনি আশা প্রকাশ করে আরো বলেন, “অতীতের ন্যায় ভবিষ্যতেও নতুন আমীরের নেতৃত্বে কুয়েত ও বাংলাদেশের মধ্যে বিরাজমান পারস্পরিক সুসম্পর্ক আরো গভীর হবে, ইনশাআল্লাহ।”
আপনার মতামত লিখুন :