জুলাইয়ের চেতনা হৃদয়ে ধারণের আহ্বান রাষ্ট্রপতির
জুলাইয়ের চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে হবে: ডুয়েট উপাচার্য
জুলাই শহিদদের স্মরণে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী কর্মসূচি
গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যার বিচার ও রাষ্ট্রীয় সংস্কারের দাবি
বিদেশি পিস্তল উদ্ধার অভিযানে সফলতা: পুরস্কৃত সদর থানা পুলিশের টিম
ডুয়েটে বিএসসি ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন
সবুজ ও শান্ত ক্যাম্পাস গড়তে গাকৃবিতে ইয়াস বাংলাদেশের সচেতনতামূলক কর্মসূচি
গাজীপুরে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত
বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত: রাষ্ট্রপতি পদে প্রার্থী ঠিক করবেন তারেক রহমান
সাংবাদিককে হয়রানির অভিযোগ, নিরপেক্ষ তদন্ত চাইলেন কাপাসিয়ার গণমাধ্যমকর্মীরা

বার্তা বিডি ডেস্ক : মঙ্গলবার বেলা ১১টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি বাইমাইল এলাকায় শাক তুলতে গিয়ে পানিতে ডুবে শিখা মনি (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
দিনাজপুরের কাহারোল থানার নির্মূল এলাকার শ্রী সুবল চন্দ্র বর্মণের মেয়ে ছিল শিখা মনি। তারা সপরিবারে গাজীপুর সিটি মহানগরীর বাইমাইল এলাকায় বাসা ভাড়া থাকেন। শিখা মনি স্থানীয় বাইমাইল এলাকায় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
কাউন্সিলর মো. আব্বাছ উদ্দিন খোকন জানান, বেলা ১১টার দিকে শিখা মনি বাইমাইল এলাকায় কয়েকজন শিশুর সঙ্গে শাক তুলতে যায়। একপর্যায়ে শিখা মনি ও অপর এক শিশু সনজিত বর্মণও গভীর খাদে পড়ে যায়। এ সময় আশপাশের লোকজন সনজিত বর্মণকে জীবিত অবস্থায় উদ্ধার করে। কিন্তু শিখা মনিকে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়া হয়।
টঙ্গী ফায়ার সার্ভিসের মো. ফজলুর রহমান জানান, বিকাল ৩টার দিকে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ওই জায়গাটির গভীরতা প্রায় ৫০ থেকে ৬০ ফুট।
বার্তা বিডি /এসআইতপু
আপনার মতামত লিখুন :