গাজীপুরের ব্যবসায়ীদের নতুন কমিটির পরিচিতি সভা
জুলাইয়ের চেতনা হৃদয়ে ধারণের আহ্বান রাষ্ট্রপতির
জুলাইয়ের চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে হবে: ডুয়েট উপাচার্য
জুলাই শহিদদের স্মরণে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী কর্মসূচি
গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যার বিচার ও রাষ্ট্রীয় সংস্কারের দাবি
বিদেশি পিস্তল উদ্ধার অভিযানে সফলতা: পুরস্কৃত সদর থানা পুলিশের টিম
ডুয়েটে বিএসসি ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন
সবুজ ও শান্ত ক্যাম্পাস গড়তে গাকৃবিতে ইয়াস বাংলাদেশের সচেতনতামূলক কর্মসূচি
গাজীপুরে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত
বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত: রাষ্ট্রপতি পদে প্রার্থী ঠিক করবেন তারেক রহমান

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর জেলা পুলিশের পরিকল্পনা ও বাস্তবায়নে জেলা পুলিশ লাইন্সে মূল ফটকের পাশেই ‘চেতনায় স্বাধীনতা’ নামের একটি ভাস্কর্যের শুভ উদ্ভোধন করেন পুলিশ প্রধান ড. বেনজির আহমেদ। এই উপলক্ষে ৩০ডিসেম্বর বুধবার বিকাল ৩টায় পুলিশ লাইন্স মিলনায়তনে এক অনুষ্ঠানে আইজিপি ভার্চুয়ালে বক্তব্য রাখেন।
আইজিপি তার বক্তব্যে বলেন, বিজয়ের এই মাসে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করার লক্ষ্যে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণসহ জাতীয় চার নেতাসহ মুক্তিযুদ্ধের ইতিহাসকে তুলে ধরে গাজীপুর জেলা পুলিশ যে মহৎ কাজটি করেছেন তার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। পুলিশ জনগণের সেবার পাশাপাশি এধরণের কাজ করলে এ পেশার মান আরো বৃদ্ধি পাবে বলে আমি আশা প্রকাশ করছি। গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার এর সভাপতিত্বে আরো ভার্চুয়ালে বক্তব্য রাখেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো: হাবিবুর রহমান। এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার লুৎফুল কবির, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জিহাদুল কবির, গাজীপুরের জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলাম, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, ডা. নন্দিতা মালাকার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো: রাসেল শেখ। এছাড়াও বিভিন্ন থানার পুলিশ পরিদর্শকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক কর্মীবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
আপনার মতামত লিখুন :