সর্বশেষ :

রুহুল কবির রিজভী

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশ অস্থিতিশীল করার চক্রান্ত প্রতিহত করা হবে


বার্তাবিডি ডেস্ক
প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৫, ২০২৬ । ৫:১৩ অপরাহ্ণ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশ অস্থিতিশীল করার চক্রান্ত প্রতিহত করা হবে

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশ অস্থিতিশীল করার চক্রান্ত প্রতিহত করা হবে: রুহুল কবির রিজভ

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক বিশাল প্রতিবাদ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি পরাজিত ফ্যাসিস্ট শক্তি এবং গুপ্ত চক্র পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে ফের অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তবে ছাত্র-জনতা ও গণতন্ত্রকামী দলগুলো এই চক্রান্ত সফল হতে দেবে না।

​সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, বর্তমান সরকার দেশের জনগণের সামাজিক নিরাপত্তা বৃদ্ধি ও উৎপাদন বাড়ানোর জন্য ২৫ কোটি বৃক্ষরোপণসহ নানামুখী কল্যাণমূলক ও উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছে. দেশে যখন একটি গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে, তখন একটি মহল বিভিন্ন অপপ্রচার চালিয়ে এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে।

​সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে রেলওয়ে স্টেশন, যানবাহন, এবং সিএনজি-ট্রেনে অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানিয়ে রিজভী বলেন, “রাজশাহী রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন সরকারি সম্পত্তি যারা ধ্বংস করেছে, তারা সুপ্ত ও গুপ্ত থেকে দেশের অগ্রগতি থামিয়ে দিতে চায়।” তিনি প্রশ্ন রেখে বলেন, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূতভাবে যারা ছাত্রদল বা বিরোধী মতের কর্মীদের ওপর হামলা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে, জাতি তাদের কখনোই ক্ষমা করবে না।

​জুলাই-আগস্টের ছাত্র-জনতার বিপ্লবের কথা স্মরণ করে তিনি বলেন, আবু সাঈদ, মুগ্ধ, ফায়াজ, আহনাফসহ অসংখ্য শহীদ তরুণ নিজেদের জীবন বাজি রেখে এবং রক্ত দিয়ে যে বিজয় এনে দিয়েছেন, তাকে ম্লান বা কলঙ্কিত করার যেকোনো অপচেষ্টা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল রাজপথে থেকে প্রতিহত করবে।

​সাবেক ও বর্তমান সরকারের কার্যপদ্ধতির তুলনা করে তিনি বলেন, পূর্বে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে শত শত সদস্যের বিলাসবহুল বহর নিয়ে বিদেশ সফর করা হতো. অথচ বর্তমানে অতি সংক্ষিপ্ত ও সুশৃঙ্খল প্রতিনিধিদল নিয়ে বিদেশ সফর করে রাষ্ট্রীয় অর্থের সাশ্রয় করা হচ্ছে, যা বিশ্ব দরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে।

​সমাবেশের শেষ পর্যায়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, কোনো ধরনের উসকানিমূলক অপপ্রচারে কান না দিয়ে ধৈর্য ও শৃঙ্খলার সাথে গণতন্ত্র রক্ষার লড়াই চালিয়ে যেতে হবে. শ্রমিক ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় গণতান্ত্রিক শক্তি সবসময় সজাগ থাকবে।

বাংলাদেশের মানচিত্র