বাউবিতে গবেষণা ও উচ্চশিক্ষার পরিবেশ সমৃদ্ধ করতে পিএইচডি সেমিনার
নিরাপদ ও টেকসই মৎস্য উৎপাদনে গবেষণায় গুরুত্বারোপ গাকৃবি ভিসির
শুধু শেখ হাসিনা নন, মামলার সব আসামিকেই ফেরত চাই
উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও গুণগত মান নিশ্চিতের ওপর জোর গাসিকের
গাজীপুরে প্রকৌশলীদের সঙ্গে আইইবি সদর দপ্তর নেতৃবৃন্দের মতবিনিময়
গাজীপুরের ব্যবসায়ীদের নতুন কমিটির পরিচিতি সভা
জুলাইয়ের চেতনা হৃদয়ে ধারণের আহ্বান রাষ্ট্রপতির
জুলাইয়ের চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে হবে: ডুয়েট উপাচার্য
জুলাই শহিদদের স্মরণে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী কর্মসূচি
গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যার বিচার ও রাষ্ট্রীয় সংস্কারের দাবি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) স্কুল অব বিজনেসের উদ্যোগে পিএইচডি গবেষণা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ ক্যাম্পাসের আইসিটি সেমিনার রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে পিএইচডি গবেষক তাঁর চলমান গবেষণার বিষয়বস্তু, তাত্ত্বিক কাঠামো, গবেষণা পদ্ধতি এবং প্রস্তাবিত বিশ্লেষণধারা উপস্থাপন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান। তিনি বলেন, উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে পিএইচডি ডিগ্রি কার্যক্রম বাউবির একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী উদ্যোগ। মানসম্মত গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি এবং জাতীয় উন্নয়নে গবেষণালব্ধ ফলাফল কার্যকরভাবে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আনিসুর রহমান গবেষণার গুণগত মান নিশ্চিত করা, বাস্তবভিত্তিক গবেষণা পরিচালনা এবং গবেষণালব্ধ জ্ঞান দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে প্রয়োগের প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন।
সেমিনারে সভাপতিত্ব করেন পিএইচডি সেমিনার কমিটির আহ্বায়ক ও বাউবির স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর ড. মো. মঈনুল ইসলাম।
বিষয় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি, ঢাকার প্রফেসর ইকরামুল হক এবং বাউবির স্কুল অব বিজনেসের অধ্যাপক ড. শাহীন আহমেদ।
সেমিনারে পিএইচডি গবেষক মো. মাসুদুর রহমান তাঁর গবেষণাপত্র উপস্থাপন করেন। তাঁর গবেষণার শিরোনাম “Impact of Training Practices on the Effectiveness of Training in the RMG Sector of Bangladesh.”
গবেষণায় বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) খাতে প্রশিক্ষণ কার্যক্রমের বিভিন্ন চর্চা, প্রশিক্ষণের কার্যকারিতা এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে প্রশিক্ষণের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে গার্মেন্টস শিল্পের উৎপাদনশীলতা, কর্মদক্ষতা ও সামগ্রিক উন্নয়নে কার্যকর প্রশিক্ষণ ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরা হয়।
সেমিনারে স্কুল অব বিজনেসের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা গবেষকের উপস্থাপিত গবেষণার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং গবেষণার তাত্ত্বিক ভিত্তি, পদ্ধতি, তথ্য বিশ্লেষণ কৌশল ও গবেষণার গুণগত মান উন্নয়নে মূল্যবান মতামত ও গঠনমূলক পরামর্শ প্রদান করেন।
বিষয় বিশেষজ্ঞ ও শিক্ষকরা গবেষণার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এসব পরামর্শ গবেষণাকর্মকে আরও সমৃদ্ধ, সুসংগঠিত ও পদ্ধতিগতভাবে শক্তিশালী করতে সহায়ক হবে বলে আশা করা হয়।
সংশ্লিষ্টরা জানান, বাউবির স্কুল অব বিজনেসের উদ্যোগে আয়োজিত এ ধরনের পিএইচডি গবেষণা সেমিনার গবেষকদের গবেষণাকর্মের অগ্রগতি মূল্যায়ন, একাডেমিক মতবিনিময় এবং মানসম্মত গবেষণা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি এ ধরনের আয়োজন বিশ্ববিদ্যালয়ে গবেষণাভিত্তিক জ্ঞানচর্চা ও উচ্চশিক্ষার পরিবেশকে আরও সমৃদ্ধ করবে।
###
আপনার মতামত লিখুন :