সর্বশেষ :

সিপিএস বিভাগের শিক্ষার্থীর মৃত্যুতে মাভাবিপ্রবি পরিবারের শোক


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২০ । ৮:২২ পূর্বাহ্ণ
সিপিএস বিভাগের শিক্ষার্থীর মৃত্যুতে মাভাবিপ্রবি পরিবারের শোক

শোকবার্তা

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স (সিপিএস) বিভাগের ১ম বর্ষ ২য় সেমিস্টারের শিক্ষার্থী সিনিয়া আক্তার ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ঢাকার ডেলটা লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৯ টা ৪০ মিনিটে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যুতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন গভীর শোক প্রকাশ করেন। তিনি মরহুমার রূহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং পরিবারের সদস্যদের এ শোক সহ্য করার তাওফিক দানের জন্য পরম করুণাময় আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করেন।

উল্লেখ্য, মৃত্যুকালে সিনিয়া আক্তার বাবা-মা, দুই ভাই, এক বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মঙ্গলবার মরহুমার জানাযা শেষে বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার কাটাবাড়ীয়া গ্রামে দাফন করা হয়।

বাংলাদেশের মানচিত্র