সর্বশেষ :

গাজীপুরের পৃথক স্থানে বিএনপির বিক্ষোভ মিছিল


গাজীপুর প্রতিনিধি
প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৫, ২০২৬ । ৮:০৫ অপরাহ্ণ
গাজীপুরের পৃথক স্থানে বিএনপির বিক্ষোভ মিছিল

গাজীপুরে কেন্দ্র ঘোষিত সাত দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী লীগের সন্ত্রাসী অপতৎপরতার প্রতিবাদে পৃথক স্থানে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে শ্রীপুর উপজেলার আতলরা চৌরাস্তা মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা অ্যাডভোকেট আরিফুর রহমান খানের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট খন্দকার তাজ উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ
এ সময় বিএনপি নেতা অ্যাডভোকেট মোতাহার হোসেন সবুজসহ স্থানীয় বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন।

অন্যদিকে একই কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর মহানগরের জয়দেবপুরে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। এতে জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লা, সদস্য সচিব অ্যাডভোকেট রফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসিবুর রহমান খান মুন্না, সদস্য সচিব আশরাফ নেওয়ার চৌধুরী শাওন এবং জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. সোহাগ হোসেনসহ নেতাকর্মীরা অংশ নেন।

এ ছাড়া টঙ্গী পূর্ব থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম কিরণের নেতৃত্বে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার এলাকায় বিক্ষোভ মিছিল বের করা হয়।

বাংলাদেশের মানচিত্র