জুলাইয়ের চেতনা হৃদয়ে ধারণের আহ্বান রাষ্ট্রপতির
জুলাইয়ের চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে হবে: ডুয়েট উপাচার্য
জুলাই শহিদদের স্মরণে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী কর্মসূচি
গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যার বিচার ও রাষ্ট্রীয় সংস্কারের দাবি
বিদেশি পিস্তল উদ্ধার অভিযানে সফলতা: পুরস্কৃত সদর থানা পুলিশের টিম
ডুয়েটে বিএসসি ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন
সবুজ ও শান্ত ক্যাম্পাস গড়তে গাকৃবিতে ইয়াস বাংলাদেশের সচেতনতামূলক কর্মসূচি
গাজীপুরে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত
বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত: রাষ্ট্রপতি পদে প্রার্থী ঠিক করবেন তারেক রহমান
সাংবাদিককে হয়রানির অভিযোগ, নিরপেক্ষ তদন্ত চাইলেন কাপাসিয়ার গণমাধ্যমকর্মীরা

গাজীপুর প্রতিনিধি:
২৬ জুন রবিবার সকাল ১০টায় নগরীর ভাওয়াল রাজবাড়ী রোডে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক বিশাল মানববন্ধন কর্মসূচির আয়োজন করে যুব উন্নয়ন ফোরাম, গাজীপুর মহানগর। বক্তারা তাদের বক্তৃতায় বলেন, বর্তমান সময়ে দেশজুড়ে মাদকের ছোঁবলে যুব সমাজ আজ ধ্বংসের ধারপ্রান্তে। সকল ধরনের নেশামুক্ত, সুস্থ্য ও সুন্দর আগামীর বাংলাদেশ বিনির্মাণের লক্ষে আমরা নগরীর বিভিন্ন এলাকা থেকে স্বতষ্ফুর্তভাবে এ কর্মসূচিতে অংশ নিয়েছি। এসময় মানববন্ধনকারীদের কণ্ঠে বারবার একটিই শ্লোগান উচ্চারিত হয়, আসুন সবাই মিলে মাদককে না বলি, সুন্দর সমাজ গড়ে তুলি।
এই মানববন্ধনে বিশিষ্ট শিক্ষানুরাগী ও ব্যবসায়ী মুহাম্মদ হোসেন আলীর সভাপতিত্বে ও বিশিষ্ট সমাজকর্মী জিয়াউর রহমানের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচিত সাবেক অডিটর এডভোকেট মুহাম্মদ ফখরুদ্দিন আকবরী, মোঃ জাহিদ আহমেদ, মুহাম্মদ মাসুম বিল্লাহ, ফজলুল হক নোমান, হাসিব, সোহেল খন্দকার, মকবুল হোসেন প্রমুখ।
আপনার মতামত লিখুন :