গাজীপুরের ব্যবসায়ীদের নতুন কমিটির পরিচিতি সভা
জুলাইয়ের চেতনা হৃদয়ে ধারণের আহ্বান রাষ্ট্রপতির
জুলাইয়ের চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে হবে: ডুয়েট উপাচার্য
জুলাই শহিদদের স্মরণে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী কর্মসূচি
গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যার বিচার ও রাষ্ট্রীয় সংস্কারের দাবি
বিদেশি পিস্তল উদ্ধার অভিযানে সফলতা: পুরস্কৃত সদর থানা পুলিশের টিম
ডুয়েটে বিএসসি ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন
সবুজ ও শান্ত ক্যাম্পাস গড়তে গাকৃবিতে ইয়াস বাংলাদেশের সচেতনতামূলক কর্মসূচি
গাজীপুরে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত
বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত: রাষ্ট্রপতি পদে প্রার্থী ঠিক করবেন তারেক রহমান

টঙ্গীর আল-হেলাল স্কুলে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমধর্মী দোয়া ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, যেখানে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয়।
শনিবার (১৮ এপ্রিল) অত্র প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল ও বিদায় সংবর্ধনা স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মুহাম্মদ হেদায়েত উল্লাহ। সহকারী প্রধান শিক্ষক মোজাম্মেল হক পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাপাসিয়ার রাউতকোনা কামিল মাদ্রাসার প্রভাষক ও আল-হেলাল স্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষক মাওলানা মামুনুর রশিদ, সিনিয়র শিক্ষক মাওলানা আল আমিন, মোর্শেদা পারভীন, মোশারেফ হোসেন, খালেদা আক্তার, সালমা আক্তার, সোলায়মান হোসেন, ফাতেমা আক্তার ও জাহিদুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন স্কুলের উপদেষ্টা আমিরুল আহসান হেলাল, তাহমিনা সুলতানা, আব্দুল হান্নান, নাজমুন্নাহার মুন, শাহীনুর আক্তার, হাফসা আক্তার, নিপা জেয়াসমিন, আকলিমা আক্তার এবং সোহেল রানা প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি দেশপ্রেমিক ও নৈতিকতাসম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। তারা বলেন, নৈতিক ও মানবিক শিক্ষায় শিক্ষিত তরুণ প্রজন্মই দেশের উন্নয়নের প্রধান শক্তি।
শেষে সকল এসএসসি পরীক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সফলতা কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা মামুনুর রশিদ। দোয়া ও মোনাজাত শেষে পরীক্ষার্থীদের হাতে স্কুলের পক্ষ থেকে শিক্ষা উপকরণ ও প্রবেশপত্র প্রদান করা হয়।
###
সিইত-১৯-০৪
আপনার মতামত লিখুন :