সর্বশেষ :

গাজীপুরে ১ হাজার পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২০ । ২:২১ অপরাহ্ণ
গাজীপুরে ১ হাজার পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

গাজীপুর : গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (উত্তর) বিভাগের সদস্যরা বুধবার রাতে অভিযান চালিয়ে ১ হাজার ২৫ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, চাঁদপুর জেলা ও থানার চানারা বাজার এলাকার গুবিন্দা গ্রামের মো: ইব্রাহিম শেখের ছেলে মো: সাইফুল ইসলাম (২৮) এবং ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার পারদানাখোলা গ্রামের মৃত হযরত আলীর ছেলে মো: আমলগীর হোসেন (২৭)।

গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগরের পূবাইলের হায়দারাবাদ এলাকার জনৈক শহিদুল ইসলাম খোকনের বাড়ীতে অভিযান ওই বাড়ীর ভাড়াটিয়া সাইফুলের ভাড়া ঘর তল্লাশি করে টেবিলের ড্রয়ার থেকে ৮৪৫পিচ এবং সেখানে উপস্থিত টঙ্গী চেরাগআলীর জাহানারা বেগমের বাড়ির ভাড়াটিয়া আলমগীরের দেহ তল্লাশী করে ১৮০পিচ ইয়াবা উদ্ধার করা হয় বলে জিএমপি’র ডিসি জাকির হাসান জানান।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (উত্তর) বিভাগের ওসি (নি:) মো. আবু সিদ্দিক ও মো. সালাউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানটি পরিচালনা করেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে গাজীপুর মেট্রোপলিটন পুবাইল থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশের মানচিত্র