জুলাইয়ের চেতনা হৃদয়ে ধারণের আহ্বান রাষ্ট্রপতির
জুলাইয়ের চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে হবে: ডুয়েট উপাচার্য
জুলাই শহিদদের স্মরণে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী কর্মসূচি
গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যার বিচার ও রাষ্ট্রীয় সংস্কারের দাবি
বিদেশি পিস্তল উদ্ধার অভিযানে সফলতা: পুরস্কৃত সদর থানা পুলিশের টিম
ডুয়েটে বিএসসি ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন
সবুজ ও শান্ত ক্যাম্পাস গড়তে গাকৃবিতে ইয়াস বাংলাদেশের সচেতনতামূলক কর্মসূচি
গাজীপুরে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত
বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত: রাষ্ট্রপতি পদে প্রার্থী ঠিক করবেন তারেক রহমান
সাংবাদিককে হয়রানির অভিযোগ, নিরপেক্ষ তদন্ত চাইলেন কাপাসিয়ার গণমাধ্যমকর্মীরা

বার্তা বিডি ডেস্ক : পেশাগত দক্ষতা অর্জনের লক্ষ্যে নিয়মিত জ্ঞান চর্চা করার জন্য পুলিশ কর্মকর্তাদের প্রতি আহবান জানালেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।
আইজিপি আজ বৃহস্পতিবার বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে ডিআইজি পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ১১ জন কর্মকর্তার র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান।
আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশে আমরা পরিবর্তন নিয়ে আসতে চাই। দুর্নীতি ও মাদকমুক্ত পুলিশ গঠন করতে চাই।
তিনি বলেন, পুলিশি সেবা সারাদেশে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা বিট পুলিশিং কার্যক্রম চালু করেছি। জনসেবায় নিয়োজিত পুলিশ সদস্যদের কল্যাণেও বহুবিধ কল্যাণকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ সকল পদক্ষেপকে এগিয়ে নিয়ে যেতে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে।
আইজিপি বলেন, চেইন অব কমান্ড বজায় রাখতে হবে, শৃঙ্খলা বজায় রাখতে হবে। শৃঙ্খলার সাথে কোন আপোস করা যাবে না।
পরে আইজিপি এবং অতিরিক্ত আইজি ড. মোঃ মইনুর রহমান চৌধুরী পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণকে ডিআইজি পদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন, মোঃ হাবিবুর রহমান, মহাঃ আশরাফুজ্জামান, এস এম আক্তারুজ্জামান, আমেনা বেগম, মোঃ হায়দার আলী খান, মোঃ মনিরুল ইসলাম, মোঃ আজাদ মিয়া, মোঃ মাহবুবুর রহমান ভূঁইয়া, আতিক ইসলাম, মোঃ রুহুল আমিন এবং বাসুদেব বনিক।
আপনার মতামত লিখুন :