জুলাইয়ের চেতনা হৃদয়ে ধারণের আহ্বান রাষ্ট্রপতির
জুলাইয়ের চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে হবে: ডুয়েট উপাচার্য
জুলাই শহিদদের স্মরণে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী কর্মসূচি
গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যার বিচার ও রাষ্ট্রীয় সংস্কারের দাবি
বিদেশি পিস্তল উদ্ধার অভিযানে সফলতা: পুরস্কৃত সদর থানা পুলিশের টিম
ডুয়েটে বিএসসি ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন
সবুজ ও শান্ত ক্যাম্পাস গড়তে গাকৃবিতে ইয়াস বাংলাদেশের সচেতনতামূলক কর্মসূচি
গাজীপুরে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত
বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত: রাষ্ট্রপতি পদে প্রার্থী ঠিক করবেন তারেক রহমান
সাংবাদিককে হয়রানির অভিযোগ, নিরপেক্ষ তদন্ত চাইলেন কাপাসিয়ার গণমাধ্যমকর্মীরা

এস.এম হাবিব, গাজীপুর : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমীন গাজী’র নি:শর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গাজীপুরের সাংবাদিকেরা।
গাজীপুর নগর ভবন সংলগ্ন হাবিব উল্যা সরণীতে শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় সাংবাদিক ইউনিয়ন গাজীপুর (জেইউজি) এর উদ্যোগে বিক্ষোভ সমাবেশে স্থানীয় সাংবাদিকরা ছাড়াও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। সাংবাদিক ইউনিয়ন গাজীপুর (জেইউজি) সিনিয়র সহ-সভাপতি ও গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো: আমিনুল ইসলামের সভাপতিত্বে ও জেইউজি এর দপ্তর সম্পাদক এস.এম হাবিবুর রহমান হাবিব এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সাংবাদিক ইউনিয়ন গাজীপুর (জেইউজি) সাধারণ সম্পাদক ও টঙ্গী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো: হেদায়েত উল্লাহ, কোষাধ্যক্ষ ও দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক শেখ আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক রেজাউল বারী বাবুল প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন, গাজীপুর বিএম কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবীর, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: জানে-এ-আলম, দৈনিক আলোকিত বাংলাদেশ এর জেলা প্রতিনিধি সহকারী অধ্যাপক আবুল হোসেন চৌধুরী, বাংলাভূমি পত্রিকার বার্তা সম্পাদক আব্দুল লতিফ সিদ্দিকী, সাংবাদিক হুমায়ুন কবির, দৈনিক নয়া শতাব্দীর জেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম তপু, ফটো সাংবাদিক মেহেদী হাসান সিরাজ, পেশাজীবী নেতা মইজ উদ্দিন তালুকদার, নাজমুল খন্দকার সুমন, মো: আল রাজু, রাশেদ আলম রয়েল, মো: শফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা শীর্ষ সাংবাদিক নেতা রুহুল আমীন গাজীকে হয়রানীমূলক মামলায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে তার নি:শর্ত মুক্তি দাবী করেন।
আপনার মতামত লিখুন :