জুলাইয়ের চেতনা হৃদয়ে ধারণের আহ্বান রাষ্ট্রপতির
জুলাইয়ের চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে হবে: ডুয়েট উপাচার্য
জুলাই শহিদদের স্মরণে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী কর্মসূচি
গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যার বিচার ও রাষ্ট্রীয় সংস্কারের দাবি
বিদেশি পিস্তল উদ্ধার অভিযানে সফলতা: পুরস্কৃত সদর থানা পুলিশের টিম
ডুয়েটে বিএসসি ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন
সবুজ ও শান্ত ক্যাম্পাস গড়তে গাকৃবিতে ইয়াস বাংলাদেশের সচেতনতামূলক কর্মসূচি
গাজীপুরে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত
বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত: রাষ্ট্রপতি পদে প্রার্থী ঠিক করবেন তারেক রহমান
সাংবাদিককে হয়রানির অভিযোগ, নিরপেক্ষ তদন্ত চাইলেন কাপাসিয়ার গণমাধ্যমকর্মীরা

গাজীপুর প্রতিনিধি: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর প্রশিক্ষণ ও যোগাযোগ উইং এবং কীটতত্ত বিভাগের যৌথ উদ্যোগে ব্র্যাক কর্মকর্তাদের জন্য “পরিবেশ সম্মত উপায়ে বিভিন্ন ফসলের ক্ষতিকর পোকামাকড় দমন ব্যবস্থাপনা” শীর্ষক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল রোববার থেকে শুরু হয়েছে। ১ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রশিক্ষণ কর্মশালায় ব্র্যাকের আলট্রা-পুওর গ্রাজুয়েশন প্রোগ্রামের কর্মকর্তারা অংশগ্রহণ করছেন।
সকালে ইনস্টিটিউটের সেমিনার কক্ষে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন বারি’র মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলাম। বারি’র পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মুহাম্মদ সামসুল আলম এর সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (গবেষণা) ড. মো. মিয়ারুদ্দীন, পরিচালক (সেবা ও সরবরাহ) ড. এস. এম. শরিফুজ্জামান, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. মো. কামরুল হাসান, ব্র্যাকের আলট্রা-পুওর গ্রাজুয়েশন প্রোগ্রামের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার এস এম মাহমুদুজ্জামান। কীটতত্ত¡ বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আখতারুজ্জামান সরকার এর সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কীটতত্ত¡ বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. নির্মল কুমার দত্ত।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে বারি’র মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলাম বলেন, দেশে ফসলের পোকা-মাকড় রোধের নামে রাসায়নিক কীটনাশকের অপব্যবহার হচ্ছে। মুজিব বর্ষে আমাদের লক্ষ্য সকলের জন্য খাদ্য নিরাপত্তার পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিত করা। আর এ জন্য প্রয়োজন রাসায়নিক কীটনাশকের বিকল্প পদ্ধতি উদ্ভাবন। ইতোমধ্যে বারি’র কীটতত্ত¡ বিভাগের বিজ্ঞানীরা রাসায়নিক কীটনাশকের বিকল্প হিসেবে বিভিন্ন ধরনের জৈব বালাইনাশক পদ্ধতি উদ্ভাবন করেছে। আমাদের আশা ব্র্যাক সরকারের উন্নয়ন সহযোগীর অন্যতম অংশ হিসেবে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে নিরাপদ খাদ্য নিশ্চিতে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন :