জুলাইয়ের চেতনা হৃদয়ে ধারণের আহ্বান রাষ্ট্রপতির
জুলাইয়ের চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে হবে: ডুয়েট উপাচার্য
জুলাই শহিদদের স্মরণে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী কর্মসূচি
গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যার বিচার ও রাষ্ট্রীয় সংস্কারের দাবি
বিদেশি পিস্তল উদ্ধার অভিযানে সফলতা: পুরস্কৃত সদর থানা পুলিশের টিম
ডুয়েটে বিএসসি ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন
সবুজ ও শান্ত ক্যাম্পাস গড়তে গাকৃবিতে ইয়াস বাংলাদেশের সচেতনতামূলক কর্মসূচি
গাজীপুরে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত
বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত: রাষ্ট্রপতি পদে প্রার্থী ঠিক করবেন তারেক রহমান
সাংবাদিককে হয়রানির অভিযোগ, নিরপেক্ষ তদন্ত চাইলেন কাপাসিয়ার গণমাধ্যমকর্মীরা

গাজীপুর প্রতিনিধি : ২০ নভেম্বর শুক্রবার রাত ৮টায় নগরীর বাঙ্গালগাছ এলাকায় গাজীপুর মহানগর শ্রমিকদলের উদ্যোগে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মহানগর শ্রমিকদলের সদস্য সচিব মো: নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিকদলের সদস্য ও জেলা শ্রমিকদলের সভাপতি আক্তারুজ্জামান বাবুল।
এসময় আরো বক্তব্য রাখেন মহানগর শ্রমিকদলের যুগ্ম আহবায়ক মো: সাইজুদ্দিন, সদস্য বজলুর রহমান বাদল, শেখ মাসুদ, জসিম উদ্দিন মায়া প্রমুখ।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি’র ভাইস চেয়ারম্যান অধ্যাপক এম.এ মান্নান, শ্রমিকদলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি আলহাজ্ব সালাহউদ্দিন সরকার সহ অসুস্থ দলের সকল নেতাকর্মীদের আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
#
বার্তা বিডি/এস এম হাবিব
আপনার মতামত লিখুন :