জুলাইয়ের চেতনা হৃদয়ে ধারণের আহ্বান রাষ্ট্রপতির
জুলাইয়ের চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে হবে: ডুয়েট উপাচার্য
জুলাই শহিদদের স্মরণে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী কর্মসূচি
গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যার বিচার ও রাষ্ট্রীয় সংস্কারের দাবি
বিদেশি পিস্তল উদ্ধার অভিযানে সফলতা: পুরস্কৃত সদর থানা পুলিশের টিম
ডুয়েটে বিএসসি ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন
সবুজ ও শান্ত ক্যাম্পাস গড়তে গাকৃবিতে ইয়াস বাংলাদেশের সচেতনতামূলক কর্মসূচি
গাজীপুরে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত
বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত: রাষ্ট্রপতি পদে প্রার্থী ঠিক করবেন তারেক রহমান
সাংবাদিককে হয়রানির অভিযোগ, নিরপেক্ষ তদন্ত চাইলেন কাপাসিয়ার গণমাধ্যমকর্মীরা

গাজীপুর প্রতিনিধি : ১৭ নভেম্বর মঙ্গলবার দিনব্যাপী নগরীর জয়দেবপুরে সোনারতরী কমিউনিটি সেন্টারে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের অন্তুর্গত সদর মেট্টো, টঙ্গী পূর্ব – পশ্চিম, কাউলতিয়া, পূবাইল থানার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ এর মধ্য দিয়ে মহানগরের মোট ৯টি থানার কর্মী সভা সম্পন্ন হয়েছে। উক্ত কর্মী সভায় তৃনমূলের নেতাকর্মীরা কেন্দ্রীয় টীমের সামনে সংগঠনের বিভিন্ন দিক বিস্তারিতভাবে তুলে ধরেন।
মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আরিফ হোসেন হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন শাহিন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সহ-সভাপতি আনু মোহাম্মদ শামীম আজাদ, বিশেষ অতিথি ছিলেন সহ-সাধারণ সম্পাদক আজগর হায়াত লিমন, খন্দকার জুলফিকার জনি, মাহমুদুল বারী, সহ-সাংগঠনিক সম্পাদক আক্রামুজ্জামান টুকুন, মুহাম্মদ শরিফ ফেরদৌস।
এসময় আরো বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নূরুল আলম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি গাজী সালাউদ্দীন, সাংগঠনিক সম্পাদক বাপ্পী দে, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শিপলু বকশী প্রমুখ।
আপনার মতামত লিখুন :