জুলাইয়ের চেতনা হৃদয়ে ধারণের আহ্বান রাষ্ট্রপতির
জুলাইয়ের চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে হবে: ডুয়েট উপাচার্য
জুলাই শহিদদের স্মরণে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী কর্মসূচি
গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যার বিচার ও রাষ্ট্রীয় সংস্কারের দাবি
বিদেশি পিস্তল উদ্ধার অভিযানে সফলতা: পুরস্কৃত সদর থানা পুলিশের টিম
ডুয়েটে বিএসসি ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন
সবুজ ও শান্ত ক্যাম্পাস গড়তে গাকৃবিতে ইয়াস বাংলাদেশের সচেতনতামূলক কর্মসূচি
গাজীপুরে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত
বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত: রাষ্ট্রপতি পদে প্রার্থী ঠিক করবেন তারেক রহমান
সাংবাদিককে হয়রানির অভিযোগ, নিরপেক্ষ তদন্ত চাইলেন কাপাসিয়ার গণমাধ্যমকর্মীরা

গাজীপুর প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছন, আগামি দিনগুলি হবে খুবই কন্টকময়। অন্যায় সহ্য না করে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান, সকলেই প্রস্তুত হউন, আগামিতে শুভদিন আসবেই। তিনি যুবকদের উদ্দেশ্যে বলেন, যৌবনে দাও রাজটিকা, তোমাদেরকে আরো অনেকপথ পাড়ি দিতে হবে। সত্যের পথে থাকলে মনে শক্তি থাকে। আর মনে শক্তি থাকলে সকর অন্যায়-অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো যায়।
তিনি সোমবার বিকালে গাজীপুর জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে অফিস সহকারী মরহুম রজব আলীর রুহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন।
সদর মেট্রো থানা বিএনপির সভাপতি আব্দুস সালামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. মাজহারুল আলম, গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সোহরাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন সরকার, মহানগর যুবদলের সভাপতি প্রভাষক বশির উদ্দিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শাহিন প্রমুখ। উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক বশির আহমেদ বাচ্চু, বিএনপি নেতা সাইফুল ইসলাম টুটুল, মনিরুল ইসলাম বাবুল, ফারুক হোসেন খান, রবিউল আলম রবি, সিরাজুল ইসলাম, সাবেক ভিপি মোস্তফা কামাল মুকুল, এড. মিজানুর রহমান, এড. নাছির উদ্দিন, হাজী মাসুদুর রহমান, তাইজুল ইসলাম তাজু, মইজউদ্দিন তালুকদার, নাজমুল খন্দকার সুমন প্রমুখ।
পরে গাজীপুর মহানগর ও জেলা কার্যালয়ের অফিস সহকারী মরহুম রজব আলীর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন বিএনপি নেতা হাফেজ শহিদুল ইসলাম খোকন বিশ্বাস।
# বার্তা বিডি/ এসএমহাবিব
আপনার মতামত লিখুন :