জুলাইয়ের চেতনা হৃদয়ে ধারণের আহ্বান রাষ্ট্রপতির
জুলাইয়ের চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে হবে: ডুয়েট উপাচার্য
জুলাই শহিদদের স্মরণে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী কর্মসূচি
গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যার বিচার ও রাষ্ট্রীয় সংস্কারের দাবি
বিদেশি পিস্তল উদ্ধার অভিযানে সফলতা: পুরস্কৃত সদর থানা পুলিশের টিম
ডুয়েটে বিএসসি ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন
সবুজ ও শান্ত ক্যাম্পাস গড়তে গাকৃবিতে ইয়াস বাংলাদেশের সচেতনতামূলক কর্মসূচি
গাজীপুরে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত
বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত: রাষ্ট্রপতি পদে প্রার্থী ঠিক করবেন তারেক রহমান
সাংবাদিককে হয়রানির অভিযোগ, নিরপেক্ষ তদন্ত চাইলেন কাপাসিয়ার গণমাধ্যমকর্মীরা

বার্তা বিডি ডেস্ক, গাজীপুর : কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে রবিবার গাজীপুরে মহানগর যুবলীগ, জেলা যুবলীগ, জাতীয় শ্রমিকলীগ ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের উদ্যোগে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিকালে গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক সাবেক ছাত্রনেতা কামরুল আহসান সরকার রাসেলের নেতৃত্বে চান্দনা চৌরাস্তা এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। একই সময়ে জেলা শহরের দলীয় কার্যালয়ের সামনে থেকে জেলা যুবলীগের আহবায়ক সাবেক ভিপি এসএম আলতাব হোসেন, যুগ্ম আহবায়ক ও কালিয়াকৈর উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, সদর উপজেলা যুবলীগের সভাপতি আমির হোসেন আমু’র নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়।
এর আগে মহানগর শ্রমিকলীগের আহবায়ক আব্দুল মজিদ বিএসসি, যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান, ইব্রাহীম খলিল, মহানগর মটরচালক লীগের সভাপতি আব্দুস সোবহানের নেতৃত্বে জেলা শহরে অপর একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
সকালে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ জেলা বার শাখার উদ্যোগে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জিপি এডভোকেট আমজাদ হোসেন বাবুলের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়।
বিকালে সদর উপজেলা আওয়ামীলীগের আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন দুলাল, যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম খানের নেতৃত্বে ভবানীপুর বাজারে বিক্ষোভ মিছিল বের করা হয়। সমাবেশে বক্তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
# বার্তা বিডি /এসএমএইচ
আপনার মতামত লিখুন :