গাজীপুরের ব্যবসায়ীদের নতুন কমিটির পরিচিতি সভা
জুলাইয়ের চেতনা হৃদয়ে ধারণের আহ্বান রাষ্ট্রপতির
জুলাইয়ের চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে হবে: ডুয়েট উপাচার্য
জুলাই শহিদদের স্মরণে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী কর্মসূচি
গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যার বিচার ও রাষ্ট্রীয় সংস্কারের দাবি
বিদেশি পিস্তল উদ্ধার অভিযানে সফলতা: পুরস্কৃত সদর থানা পুলিশের টিম
ডুয়েটে বিএসসি ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন
সবুজ ও শান্ত ক্যাম্পাস গড়তে গাকৃবিতে ইয়াস বাংলাদেশের সচেতনতামূলক কর্মসূচি
গাজীপুরে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত
বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত: রাষ্ট্রপতি পদে প্রার্থী ঠিক করবেন তারেক রহমান

এস.এম হাবিব, গাজীপুর : দীর্ঘদিন পর এই প্রথম সরাসরি গোপন ব্যালটের মাধ্যমে কমিটি গঠন করলো বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম গাজীপুর জেলা শাখা। কোন প্রকার অপ্রিতিকর ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে গাজীপুর আইনজীবী সমিতির ৮নং হলরুমে ২ নভেম্বর সোমবার সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ সম্পন্ন হয়। মোট ৪৬২ ভোটারের মধ্যে ৪০৮জন আইনজীবী তাদের মূল্যবান ভোট প্রদান করেন।
ভোট গণনা শেষে রাত ৯টায় দ্বি-বার্ষিক সম্মেলন ২০২০ এ ফলাফল ঘোষণা করেন উক্ত সম্মেলনের সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার সাবেক জিপি ও গাজীপুর বারের সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী এড. মো: সোলাইমান দর্জি। এ নির্বাচনের সহকারী কমিশনার ছিলেন সাবেক পিপি সিনিয়র আইনজীবী এড. আব্দুল খালেক ও গাজীপুর বারের সহ-সভাপতি সিনিয়র আইনজীবী এড. আব্দুর রাজ্জাক সরদার। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এড. মো: ফজলুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইনজীবী ফোরামের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ও বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ. এম. মাহবুব উদ্দিন খোকন, বাংলাদেশ সুপ্রীম আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সহ আইনজীবী ফোরামের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এসময় বক্তব্য রাখেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম গাজীপুর জেলা শাখার নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সেরা পাঁচজন হলেন- সভাপতি এড. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক এড. মনজুর মোর্শেদ প্রিন্স, সিনিয়র সহ-সভাপতি এড. মিজানুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এড. নাছির উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক এড. আবু তাহের নয়ন।
আপনার মতামত লিখুন :