জুলাইয়ের চেতনা হৃদয়ে ধারণের আহ্বান রাষ্ট্রপতির
জুলাইয়ের চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে হবে: ডুয়েট উপাচার্য
জুলাই শহিদদের স্মরণে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী কর্মসূচি
গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যার বিচার ও রাষ্ট্রীয় সংস্কারের দাবি
বিদেশি পিস্তল উদ্ধার অভিযানে সফলতা: পুরস্কৃত সদর থানা পুলিশের টিম
ডুয়েটে বিএসসি ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন
সবুজ ও শান্ত ক্যাম্পাস গড়তে গাকৃবিতে ইয়াস বাংলাদেশের সচেতনতামূলক কর্মসূচি
গাজীপুরে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত
বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত: রাষ্ট্রপতি পদে প্রার্থী ঠিক করবেন তারেক রহমান
সাংবাদিককে হয়রানির অভিযোগ, নিরপেক্ষ তদন্ত চাইলেন কাপাসিয়ার গণমাধ্যমকর্মীরা

গাজীপুর: মুষ্ঠি শক্তির চাইতে জ্ঞানের শক্তি অনেক শক্তিশালী। এই জ্ঞানের শক্তি অর্জন করতে পারলে অনৈতিক চরিত্রের অধিকারী যারা ক্ষমতায় অধিষ্ঠিত তারা অবশ্যই পরাজিক হয়ে দেশ ছেড়ে পালাবে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, ত্যাগ ব্যাতিত কোনদিন কোন স্বৈরশাসকের অধপতন ঘটেনি।তাই আমাদের সত্যের অনুসারি হয়ে ত্যাগ স্বীকার করতে হবে।
সেদিন যে অনুভূতি নিয়ে যুদ্ধ করেছিলাম আজকের যে অনুভূতি তা এক নয়। সে দিনের অনুভূতির মধ্যে আবেগ ছিল। একটা প্রারম্ভিক উচ্ছাসের তাগিদ ছিল। কিন্তু আজকে ৭২ বছর বয়সে এখানে আবেগ নাই, এখানে উচ্ছাস নাই। আসুন আমরা সব হিংসা বিদ্বেষ ভূলে শহীদ জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপির রাজনীতিকে গণসুখী করতে হাতেহাত কাধে কাধ রেখে স্বৈর শাসকের বিরুদ্ধে লড়ায়ে অবতীর্ণ হই।
তিনি শনিবার বিকালে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সদর মেট্রো থানা বিএনপির সভাপতি আব্দুস সালামের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সদস্য ডা. মাজহারুল আলম বলেন, শহীদ জিয়া বাংলাদেশের ত্রানকর্তা। বাংলা বনেবনে শুধু কোকিল ডাকে না, এখানে রয়েল বেঙ্গল টাইগার থাকে। বাংলায় শুধু কলঙ্কিত মীরজাফর, উমিচাঁদ জন্মায় না, এদেশে নবাব সিরাজ, শহীদ জিয়ার মতো দেশপ্রমিক জন্ম নেয়। ৭ নভেম্বর না হলে— আমাদের স্বাধীনতা পুর্নাংগ হতো না, সংবিধানে “বিসমিল্লাহির রাহমানির রাহিম” থাকতো না, জাতি বহুদলীয় গণতন্ত্র পেতো না, সংবাদপত্রের স্বাধীনতা থাকতো না।
শহীদ জিয়ার আদর্শে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশনেত্রী বেগম থালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে, ইনশালাল্লাহ।
সভায় আরো বক্তব্য রাখেন,মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সোহরাব উদ্দিন, মহানগর বিএনপি নেতা আনোয়ার হোসেন, সৈয়দ আক্তারুজ্জামান, বশির আহমেদ বাচ্চু, হুমায়ূন কবীর রাজু, মনির হোসেন বকুল, রবিউল ইসলাম রবি, সাইফুল ইসলাম টুটুল, তঁাতী দল নেতা তাজুল ইসলাম, ছাত্রদল নেতা রাজু আহমেদ জয় প্রমুখ।
হাসান উদ্দিন সরকার আরো বলেন, আসুন আমরা সবাই হিংসা বিদ্বেষ পরিহার করে আগামি দিনের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি রাজনীতিকে গণমুখী করার জন্য হাতে হাত ও বুকে বুক রেখে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা লড়াইয়ে অবতীর্ণ হই।
#বার্তা বিডি
আপনার মতামত লিখুন :