জুলাইয়ের চেতনা হৃদয়ে ধারণের আহ্বান রাষ্ট্রপতির
জুলাইয়ের চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে হবে: ডুয়েট উপাচার্য
জুলাই শহিদদের স্মরণে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী কর্মসূচি
গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যার বিচার ও রাষ্ট্রীয় সংস্কারের দাবি
বিদেশি পিস্তল উদ্ধার অভিযানে সফলতা: পুরস্কৃত সদর থানা পুলিশের টিম
ডুয়েটে বিএসসি ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন
সবুজ ও শান্ত ক্যাম্পাস গড়তে গাকৃবিতে ইয়াস বাংলাদেশের সচেতনতামূলক কর্মসূচি
গাজীপুরে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত
বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত: রাষ্ট্রপতি পদে প্রার্থী ঠিক করবেন তারেক রহমান
সাংবাদিককে হয়রানির অভিযোগ, নিরপেক্ষ তদন্ত চাইলেন কাপাসিয়ার গণমাধ্যমকর্মীরা

বার্তা বিডি ডেস্কঃ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নির্বাচনে সভাপতি পদে প্রখ্যাত সাংবাদিক নেতা জনাব এম. আবদুল্লাহ নির্বাচিত হয়েছেন। তিনি পূর্ববর্তী কমিটিতে নির্বাচিত মহাসচিব ছিলেন। এর আগে দুই মেয়াদে মহাসচিব হওয়ার পর এবারই প্রথম তিনি সভাপতি পদে প্রার্থী হয়ে বিজয় লাভ করেন। তিনি এই নির্বাচনে বিএফইউজের সাবেক তিনবারের সভাপতি ও বর্তমান সভাপতি রুহুল আমিন গাজীকে ৯ ভোটে পরাজিত করে আগামী দু’বছরের জন্য নির্বাচিত হয়েছেন।
গতকাল (১৪ নভেম্বর) শনিবার জাতীয় প্রেস ক্লাবে বিএফইউজে দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশনের পর এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সারাদেশের কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে ১৫৯ ভোট পেয়ে তিনি সভাপতি নির্বাচিত হন।
নির্বাচনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহাসচিব পদে নির্বাচিত হয়েছিলেন নূরুল আমিন রোকন। সহকারি মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন তিনজন। এদের মধ্যে রয়েছেন নাসির আল মামুন, শফিউল আলম দোলন ও শহীদুল্লাহ মিয়াজী। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন মুহাম্মদ খায়রুল বাশার।
আপনার মতামত লিখুন :