জুলাইয়ের চেতনা হৃদয়ে ধারণের আহ্বান রাষ্ট্রপতির
জুলাইয়ের চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে হবে: ডুয়েট উপাচার্য
জুলাই শহিদদের স্মরণে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী কর্মসূচি
গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যার বিচার ও রাষ্ট্রীয় সংস্কারের দাবি
বিদেশি পিস্তল উদ্ধার অভিযানে সফলতা: পুরস্কৃত সদর থানা পুলিশের টিম
ডুয়েটে বিএসসি ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন
সবুজ ও শান্ত ক্যাম্পাস গড়তে গাকৃবিতে ইয়াস বাংলাদেশের সচেতনতামূলক কর্মসূচি
গাজীপুরে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত
বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত: রাষ্ট্রপতি পদে প্রার্থী ঠিক করবেন তারেক রহমান
সাংবাদিককে হয়রানির অভিযোগ, নিরপেক্ষ তদন্ত চাইলেন কাপাসিয়ার গণমাধ্যমকর্মীরা

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি করপোরেশনের খাইলকৈর এলাকায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার সময় তিতাস গ্যাস কর্মীদের উপর বৃহস্পতিবার রাতে হামলা করেছে অবৈধ গ্যাস ব্যবহারকারীরা। এ ঘটনায় স্থানীয় গাছা থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে তাৎক্ষনিকভাবে একজনকে গ্রেফতার করেছে।
তিতাস গ্যাস গাজীপুর অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী সুরুজ আলম জানান, গত বৃহস্পতিবার রাত ১১ টার দিকে গাছা থানা রোডের উত্তর খাইলকৈর এলাকায় লিকেজ মেরামত করতে তিতাস অফিসের বিক্রয় সহকর্মী আনোয়ার হোসেনের নেতৃত্বে ৪ জন তিতাস কর্মী ঘটনাস্থলে গিয়ে কাজ করতে থাকে। এসময় তারা একটি অবৈধ সংযোগের সন্ধান পায় এবং সেখান থেকে যে কোন সময় দুর্ঘটনার আশংকায় ওই অবৈধ সংযোগ কাটতে থাকে। এসময় স্থানীয় অবৈধ গ্যাস ব্যবহারকারী মোঃ কামাল উদ্দিন ও আরো ৬ থেকে ৭ জন লোক সংঘবদ্ধ হয়ে তাদের উপর হামলা চালায়। তারা তিতাস কর্মীদেরকে লাইন না কাটার জন্য নানা ধরনের হুমকী দিতে থাকে এবং জোরপূর্বক কাজ বন্ধ করে দিয়ে ঘটনাস্থল থেকে তাড়িয়ে দেয়। ঘটনাটি ৯৯৯ এ এবং স্থানীয় গাছা থানায় অবহিত করা হয় এবং আনোয়ার হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করে। (মামলা নং ২৫, তাং ৩০/১০/২০ ইং)। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল থেকে হামলাকারী কামাল উদ্দিনকে গ্রেফতার করে।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাটি জানার পর আমরা ঘটনাস্থলে অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করি। বাকীদেরকে গ্রেফতার করার চেষ্টা করছি ।
আপনার মতামত লিখুন :