জুলাইয়ের চেতনা হৃদয়ে ধারণের আহ্বান রাষ্ট্রপতির
জুলাইয়ের চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে হবে: ডুয়েট উপাচার্য
জুলাই শহিদদের স্মরণে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী কর্মসূচি
গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যার বিচার ও রাষ্ট্রীয় সংস্কারের দাবি
বিদেশি পিস্তল উদ্ধার অভিযানে সফলতা: পুরস্কৃত সদর থানা পুলিশের টিম
ডুয়েটে বিএসসি ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন
সবুজ ও শান্ত ক্যাম্পাস গড়তে গাকৃবিতে ইয়াস বাংলাদেশের সচেতনতামূলক কর্মসূচি
গাজীপুরে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত
বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত: রাষ্ট্রপতি পদে প্রার্থী ঠিক করবেন তারেক রহমান
সাংবাদিককে হয়রানির অভিযোগ, নিরপেক্ষ তদন্ত চাইলেন কাপাসিয়ার গণমাধ্যমকর্মীরা

চঞ্চল খান, গাজীপুর:
দারিদ্রতার সাথে নিত্যনৈমিত্তিক বসবাস অসহায় পরিবারগুলোর। ছিন্নমূল শিশু গুলো বড্ড অবহেলায় বেড়ে ওঠে ছোটবেলা থেকেই, নানান অভাব-অনটনের মধ্যে জীবন পার করে ,কারো হয়তো এক বেলা খাবার জোটে, কারো হয়তো জামা আছে, প্যান্ট নাই, কারো প্যান্ট আছে জামা নেই ,কারো এক জোড়া জুতা ব্যবস্থা এখনও হয়নি, ছিন্নমূল শিশুদের এভাবেই বেড়ে ওঠা।
২৭ সেপ্টেম্বর গাজীপুর জেলার উত্তর ছায়াবীথি এলাকায় ছিন্নমূল শিশুদের নিয়ে প্রাণবন্ত একটি মুহূর্তে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করেন আকরাম হোসেন বাদশা।
অসহায় শিশুদের দেখার মত আসলে কেউ নেই,তবে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবেগপ্রবন ভালবাসার বহিঃপ্রকাশ এ জাতি অনেকবার দেখেছে, তার আদর্শ ধারণ করা কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আকরাম হোসেন বাদশা গাজীপুর জেলার উত্তর ছায়াবিথী এলাকায় ছিন্নমূল শিশুদের বস্ত্র বিতরণ করেন এবং তাদের সাথে কিছু সময় কাটান।
অভাব অনটনের সংসারে রাসেল নতুন জামা পেয়ে আকরাম হোসেন বাদশা’র জন্য অনেক দোয়া করেন ছোট শিশু রাসেল বলেন, নতুন জামা পেয়ে আমার ঈদের মত লাগছে।
কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আকরাম হোসেন বাদশা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার শুভ জন্মদিনে ছিন্নমূল শিশুদের সাথে আজকে সারাদিন কাটালাম তাদের জামাকাপড় দিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করলাম, এসকল সুবিধাবঞ্চিত শিশুদের পাশে আমরা সকলেই দাঁড়াই তাহলে অন্তত কিছুটা হলেও ছিন্নমূল শিশুদের দুঃখ লাঘব হবে।
সকল শিশু নতুন পোশাকে আবেগে আবেগ তাড়িত হয়ে প্রধানমন্ত্রীর জন্মদিনকে আকরাম হোসেন বাদশা ভাইকে নিয়ে সম্মিলিত স্বরে বলে ওঠে শুভ জন্মদিন প্রধানমন্ত্রী।
আপনার মতামত লিখুন :