জুলাইয়ের চেতনা হৃদয়ে ধারণের আহ্বান রাষ্ট্রপতির
জুলাইয়ের চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে হবে: ডুয়েট উপাচার্য
জুলাই শহিদদের স্মরণে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী কর্মসূচি
গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যার বিচার ও রাষ্ট্রীয় সংস্কারের দাবি
বিদেশি পিস্তল উদ্ধার অভিযানে সফলতা: পুরস্কৃত সদর থানা পুলিশের টিম
ডুয়েটে বিএসসি ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন
সবুজ ও শান্ত ক্যাম্পাস গড়তে গাকৃবিতে ইয়াস বাংলাদেশের সচেতনতামূলক কর্মসূচি
গাজীপুরে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত
বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত: রাষ্ট্রপতি পদে প্রার্থী ঠিক করবেন তারেক রহমান
সাংবাদিককে হয়রানির অভিযোগ, নিরপেক্ষ তদন্ত চাইলেন কাপাসিয়ার গণমাধ্যমকর্মীরা

বার্তা বিডি ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈরে লিমু আক্তার লামিয়া (১০) নামে এক শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ওই বাড়ির ভাড়াটিয়া দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।
১৭ নভেম্বর মঙ্গলবার দিবাগত রাতে নিহত শিশুর লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত লামিয়া গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সুত্রাপুর এলাকার সাহেব আলীর মেয়ে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী ছিল।
এলাকাবাসী ও পুলিশের সূত্রে জানা যায়, তিনমাস আগে ওই এলাকায় বগুড়া সদর উপজেলার ফুলবাড়ি উত্তরপাড়া এলাকার মৃত বিল্লাল হোসেনের ছেলে সুমন মিয়া (২৭) ও তার স্ত্রী মিলি বেগম (২০) বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। বাসা ভাড়ার বকেয়া ৫ হাজার টাকা নিয়ে নিহত শিশুর পরিবারের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়।
এতে ক্ষিপ্ত হয়ে সুমন ও তার স্ত্রী মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে লামিয়াকে গলা কেটে হত্যার পর পাশের খালের পানিতে ফেলে রাখেন। পরিবারের লোকজন লামিয়ার নিখোঁজের বিষয়টি কালিয়াকৈর থানায় জানিয়ে বাড়ির আশপাশে খোঁজাখুঁজি করতে থাকে।
এ সময় সুমন পানির নিচে থাকা লামিয়ার লাশের ওপর দাঁড়িয়ে বিভিন্ন দিকে খোঁজার পরামর্শ দেন। পরে সন্দেহ হলে সুমনের কাছে গিয়ে তার পায়ের নিচ থেকে মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। এ সময় তাকে আটক করে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়টি স্বীকার করেন তিনি।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, স্বামী-স্ত্রী দুজনকেই গ্রেফতার করা হয়েছে। হত্যার কারণ জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :