কৃষি উদ্ভাবনে জাতীয় স্বীকৃতি, ইনোভেশন ফেয়ারে চ্যাম্পিয়ন গাকৃবি
বরেণ্য শিক্ষাবিদ প্রিন্সিপাল মাওলানা নূরুল হুদার ১৩তম মৃত্যুবার্ষিকী আজ
গাজীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদরাসা
শ্রীপুরে ৮০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো ছাত্রশিবির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরে আলোচনা সভা
বাউবিতে গবেষণা ও উচ্চশিক্ষার পরিবেশ সমৃদ্ধ করতে পিএইচডি সেমিনার
নিরাপদ ও টেকসই মৎস্য উৎপাদনে গবেষণায় গুরুত্বারোপ গাকৃবি ভিসির
শুধু শেখ হাসিনা নন, মামলার সব আসামিকেই ফেরত চাই
উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও গুণগত মান নিশ্চিতের ওপর জোর গাসিকের
গাজীপুরে প্রকৌশলীদের সঙ্গে আইইবি সদর দপ্তর নেতৃবৃন্দের মতবিনিময়

ইসলামী চিন্তাবিদ, বরেণ্য শিক্ষাবিদ ও শিক্ষক নেতা প্রিন্সিপাল মাওলানা মো. নূরুল হুদার ১৩তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৩ সালের এই দিনে ঘাতক ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
চার দশকের বেশি সময় দেশের বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে প্রিন্সিপালের দায়িত্ব পালনসহ অর্ধশতাব্দীরও বেশি সময় শিক্ষকতা পেশায় নিবেদিত ছিলেন মাওলানা নূরুল হুদা। কওমি ও আলিয়া-উভয় ধারার শিক্ষা ব্যবস্থার সর্বোচ্চ ডিগ্রি দাওরায়ে হাদিস ও কামিল অর্জনকারী বিরল ব্যক্তিত্ব ছিলেন তিনি। কোরআন, হাদিস, ফিকাহ ও আরবি সাহিত্যে তাঁর গভীর পাণ্ডিত্য ছিল। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি বহু আলেমে দ্বীন তৈরি করেন।
মৃত্যুকালে তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইলে অবস্থিত ঐতিহ্যবাহী হারবাইদ দারুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদরাসার প্রিন্সিপাল হিসেবে কর্মরত ছিলেন।
শিক্ষার প্রসারেও তাঁর ছিল গুরুত্বপূর্ণ অবদান। তিনি গাজীপুরের টঙ্গীর ঐতিহ্যবাহী আল-হেলাল স্কুল ও আল-হেলাল একাডেমির প্রতিষ্ঠাতা এবং পরিচালনা পরিষদের চেয়ারম্যান ছিলেন। এছাড়া সোনাগাজীর আমিরাবাদ ইসলামিয়া সিনিয়র মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, মানিকদি সিনিয়র মাদরাসার প্রিন্সিপাল এবং সোনাগাজী ফাজিল মাদরাসা ও ভাদাদিয়া মাদরাসায় শিক্ষকতা করেন। আমৃত্যু তিনি তামিরুল মিল্লাত কামিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন।
তিনি দেশবরেণ্য ওয়ায়েজ, একাধিক মসজিদের খতিব এবং সমাজসেবামূলক প্রতিষ্ঠান ‘নূরাইন ফাউন্ডেশন’-এর প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক ছিলেন। জমিয়াতুল মোদার্রেছীন ও মাদরাসা শিক্ষক সমিতিসহ বিভিন্ন সংগঠনে নেতৃত্ব দিয়ে শিক্ষকদের অধিকার আদায় এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। লেখালেখির পাশাপাশি তিনি সাপ্তাহিক ‘সংবাদদাতা’ পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতির দায়িত্বও পালন করেন।
পারিবারিক জীবনে তিনি চার পুত্র ও সাত কন্যা সন্তানের জনক। তাঁর জ্যেষ্ঠ পুত্র এম আবদুল্লাহ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি ও দৈনিক আমার দেশের যুগ্ম সম্পাদক। মেঝ পুত্র এম এনায়েত উল্লাহ কমফোর্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। সেঝ পুত্র মুহাম্মদ হেদায়েত উল্লাহ বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) গাজীপুর জেলা সংবাদদাতা, সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের (জেইউজি) সাধারণ সম্পাদক ও আল-হেলাল স্কুলের প্রিন্সিপাল। কনিষ্ঠ পুত্র অ্যাডভোকেট সানাউল্লাহ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী।
মরহুমের সহধর্মিণী ২০১৯ সালের ২৩ এপ্রিল ইন্তেকাল করেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে প্রিন্সিপাল মাওলানা মো. নূরুল হুদার রুহের মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।
আপনার মতামত লিখুন :