জুলাইয়ের চেতনা হৃদয়ে ধারণের আহ্বান রাষ্ট্রপতির
জুলাইয়ের চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে হবে: ডুয়েট উপাচার্য
জুলাই শহিদদের স্মরণে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী কর্মসূচি
গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যার বিচার ও রাষ্ট্রীয় সংস্কারের দাবি
বিদেশি পিস্তল উদ্ধার অভিযানে সফলতা: পুরস্কৃত সদর থানা পুলিশের টিম
ডুয়েটে বিএসসি ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন
সবুজ ও শান্ত ক্যাম্পাস গড়তে গাকৃবিতে ইয়াস বাংলাদেশের সচেতনতামূলক কর্মসূচি
গাজীপুরে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত
বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত: রাষ্ট্রপতি পদে প্রার্থী ঠিক করবেন তারেক রহমান
সাংবাদিককে হয়রানির অভিযোগ, নিরপেক্ষ তদন্ত চাইলেন কাপাসিয়ার গণমাধ্যমকর্মীরা

‘উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, অলিম্পিয়াড ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই আয়োজনে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করেন।
সোমবার (২০ এপ্রিল) কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, গাজীপুর-এ ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড, ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ ও বিজ্ঞান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক মো: নূরুল করিম ভূঁইয়া। এছাড়াও অনুষ্ঠানে গাজীপুর জেলার সিভিল সার্জন, অতিরিক্ত পুলিশ সুপারসহ জেলা পর্যায়ের কর্মকর্তা ও জেলা প্রশাসন, গাজীপুর-এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজ্ঞান বিষয়ক সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা।
সকাল ১১ ঘটিকায় অনুষ্ঠানের উদ্বোধন শেষে জেলা প্রশাসক বিজ্ঞান মেলায় সমগ্র গাজীপুর জেলা হতে আগত শিক্ষার্থীদের প্রদর্শিত প্রকল্প পরিদর্শন করেন। এরপর তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী চিন্তাধারা বৃদ্ধি করবে এবং তাদেরকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলবে।
অনুষ্ঠানটি শিক্ষার্থীদের অংশগ্রহণ ও উদ্ভাবনী উপস্থাপনায় উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
আপনার মতামত লিখুন :