গাজীপুরের ব্যবসায়ীদের নতুন কমিটির পরিচিতি সভা
জুলাইয়ের চেতনা হৃদয়ে ধারণের আহ্বান রাষ্ট্রপতির
জুলাইয়ের চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে হবে: ডুয়েট উপাচার্য
জুলাই শহিদদের স্মরণে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী কর্মসূচি
গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যার বিচার ও রাষ্ট্রীয় সংস্কারের দাবি
বিদেশি পিস্তল উদ্ধার অভিযানে সফলতা: পুরস্কৃত সদর থানা পুলিশের টিম
ডুয়েটে বিএসসি ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন
সবুজ ও শান্ত ক্যাম্পাস গড়তে গাকৃবিতে ইয়াস বাংলাদেশের সচেতনতামূলক কর্মসূচি
গাজীপুরে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত
বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত: রাষ্ট্রপতি পদে প্রার্থী ঠিক করবেন তারেক রহমান

বার্তা বিডি ডেস্ক: বিশ্ববিদ্যালয়সমূহের রেজিস্ট্রারগণের সমন্বয়ে গঠিত ‘রেজিস্ট্রার ফোরাম অব ইউনিভার্সিটিজ (আরএফইউ)’ আহবায়ক পদে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ইঞ্জি. মোহা. তৌহিদুল ইসলাম ও সদস্য-সচিব পদে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর মনোনীত হয়েছেন। ১৫ জানুয়ারি, ২০২১ তারিখে রাত ৮টায় অনলাইনে জুম অ্যাপস প্লাটফরম ব্যবহার করে সভার মাধ্যমে ৭ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। মঙ্গলবার রেজিস্ট্রার ফোরাম অব ইউনিভার্সিটিজ এর দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবগঠিত আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ এনামউজ্জামান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রহিমা কানিজ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মহাঃ শফিকুল আলম ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ বদরুল ইসলাম সোয়েব।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়- ‘প্রাথমিকভাবে সংগঠনটি শুধু পাবলিক বিশ্ববিদ্যালয়য়ের রেজিস্ট্রারদের নিয়ে গঠিত হলেও পরবর্তীতে তা দেশের সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয়সমূহের রেজিস্ট্রারদেরকেও পর্যায়ক্রমে এর আওতায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি এটিকে ভবিষ্যতে আন্তর্জাতিক পরিমন্ডলে সম্প্রসারণ করার মহাপরিকল্পনা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ব্যবস্থাপনা বিশ্বমানে পৌঁছে দেয়ার লক্ষ্যেই মূলত এমন পরিকল্পনা।’
আপনার মতামত লিখুন :