সর্বশেষ :

দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে গাজীপুর মহানগর মহিলা দলের মানববন্ধন


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : অক্টোবর ১৭, ২০২০ । ৬:১৮ পূর্বাহ্ণ
দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে গাজীপুর মহানগর মহিলা দলের মানববন্ধন

এস.এম হাবিব, গাজীপুর : ১৭ অক্টোবর শনিবার সকাল ১০টায় জয়দেবপুর মহানগর বিএনপি কার্যালয়ের সামনের সড়কে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল গাজীপুর মহানগর শাখায় আয়োজিত দেশব্যাপী ধর্ষণ, নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচীতে মহানগর মহিলা দল সভাপতি ও সাবেক সিটি মহিলা কাউন্সিলর শিরিন চাকলাদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সোহরাব উদ্দিন।

এ সময় আরো বক্তব্য রাখেন মহানগর বিএনপি’র সহ-সভাপতি সাবেক জিএস আনোয়ারুল ইসলাম, সদর মেট্টো বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, মহানগর ছাত্রদল সভাপতি জাহাঙ্গীর আলম, মহানগর মহিলা দল প্রচার সম্পাদক দীপা চৌধুরী, মহিলা দলনেত্রী মানছুরা আক্তার প্রমুখ।

বাংলাদেশের মানচিত্র