সর্বশেষ :

হেফাজতে ইসলাম আমীরের ইন্তেকাল


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০২০ । ১:৪১ অপরাহ্ণ
হেফাজতে ইসলাম আমীরের ইন্তেকাল

হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফীর ইন্তিকাল করেছেন । উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম থেকে ঢাকা আনার পথে আজ শুক্রবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তার মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মহান আল্লাহ মরহুমের সব দ্বীনী খেদমতকে কবুল করে জান্নাতে উঁচু মাকাম দান করুন।

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা শাহ আহমদ শফী আর আমাদের মাঝে নেই।

উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম থেকে ঢাকা আনার পথে আজ শুক্রবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তিনি ইন্তিকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৫ বছর।

তিনি বৃহস্পতিবার রাতে দেশের শীর্ষস্থানীয় কওমী মারকায দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালকের পদ থেকে শিক্ষার্থীদের দাবির মুখে স্বেচ্ছায় পদত্যাগ করেন।

মরহুমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি। মহান আল্লাহ মরহুমের সব দ্বীনী খেদমতকে কবুল করে জান্নাতে উঁচু মাকাম দান করুন।

বাংলাদেশের মানচিত্র