জুলাইয়ের চেতনা হৃদয়ে ধারণের আহ্বান রাষ্ট্রপতির
জুলাইয়ের চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে হবে: ডুয়েট উপাচার্য
জুলাই শহিদদের স্মরণে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী কর্মসূচি
গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যার বিচার ও রাষ্ট্রীয় সংস্কারের দাবি
বিদেশি পিস্তল উদ্ধার অভিযানে সফলতা: পুরস্কৃত সদর থানা পুলিশের টিম
ডুয়েটে বিএসসি ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন
সবুজ ও শান্ত ক্যাম্পাস গড়তে গাকৃবিতে ইয়াস বাংলাদেশের সচেতনতামূলক কর্মসূচি
গাজীপুরে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত
বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত: রাষ্ট্রপতি পদে প্রার্থী ঠিক করবেন তারেক রহমান
সাংবাদিককে হয়রানির অভিযোগ, নিরপেক্ষ তদন্ত চাইলেন কাপাসিয়ার গণমাধ্যমকর্মীরা

যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উদযাপিত হয় জাতির গৌরবময় এই দিনটি।
দিনের কর্মসূচির সূচনা হয় সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ৩৬শে জুলাই চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। এরপর অনুষ্ঠিত হয় সুশৃঙ্খল মার্চ পাস্ট, যা পুরো ক্যাম্পাসজুড়ে দেশপ্রেম, গৌরব ও স্বাধীনতার চেতনায় উদ্দীপ্ত এক আবহ তৈরি করে।
সকাল ১০টায় গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ভাইস-চ্যান্সেলর শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন শিক্ষক সমিতি, বিশ্ববিদ্যালয়ের প্রাইমারি ও হাই স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন আবাসিক হলের প্রভোস্ট ও শিক্ষার্থীরা, কর্মকর্তা-কর্মচারী এবং শ্রমিকবৃন্দ।
পরে পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হানের সঞ্চালনায় মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য ও চেতনা নিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম এবং রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃধা।
সভায় ভাইস-চ্যান্সেলর মহান স্বাধীনতা যুদ্ধের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং দেশের স্বাধীনতা অর্জনের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে লাখো শহিদ ও অসংখ্য মা-বোনের ত্যাগের বিনিময়ে, যা নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরা জরুরি। একই সঙ্গে তিনি দেশপ্রেম, দায়িত্ববোধ ও ঐক্যের চেতনায় সবাইকে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় যে সাফল্য অর্জন করেছে, তা দেশের জন্য গৌরবের। এ ধারা অব্যাহত রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যাতে জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখা যায়।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মহান মুক্তিযুদ্ধে শহিদদের রূহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির সমৃদ্ধি ও কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
###
সিইত-২৬-০৩
আপনার মতামত লিখুন :