সর্বশেষ :

মিথ্যার চর্চা করে আওয়ামী লীগ ধ্বংস হয়েছে – হাসান উদ্দিন সরকার


টঙ্গী প্রতিনিধি
প্রকাশের সময় : মার্চ ৭, ২০২৫ । ৩:৫১ অপরাহ্ণ
মিথ্যার চর্চা করে আওয়ামী লীগ ধ্বংস হয়েছে – হাসান উদ্দিন সরকার
বক্তব্য রাখছেন বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার

সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলতে হবে মন্তব্য করে বিএনপির কেন্দ্রীয় নেতা গাজীপুর-২ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, সত্যের চর্চা না করে মিথ্যার চর্চা করায় আওয়ামী লীগ ধ্বংস হয়েছে। এভাবেই মিথ্যা বিলীন হয়ে যায়, সত্য অনন্তকাল টিকে থাকে। সত্যের মৃত্যু নেই, একসময় মিথ্যার ধ্বংস অনিবার্য।

শুক্রবার টঙ্গী প্রেসক্লাব আয়োজিত মরহুম সাংবাদিকদের রুহের মাগফিরাত ও অসুস্থ সাংবাদিকদের সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, বিগত স্বৈরাচার ও তাদের দোসরদের পদাঙ্ক অনুসরণ না করে জাতির সামনে সঠিক তথ্য তুলে ধরুন। এতে আপনাদের মর্যাদা বাড়বে, হারানো গৌরব ফিরে আসবে। এসময় তিনি সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

টঙ্গী প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মো. মেরাজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহবায়ক প্রভাষক বশির উদ্দিন, টঙ্গী প্রেসক্লাবের সহসভাপতি মো. আজিজুল হক, সাবেক সভাপতি সৈয়দ আতিক, সাংবাদিক এমআর নাসির, লতিফ মোহাম্মদ হালিম, জাকারিয়া চৌধুরী, মাকসুদ আহমেদ রবিন প্রমুখ।
#

আ/হ/০৭-০৩

বাংলাদেশের মানচিত্র