জুলাইয়ের চেতনা হৃদয়ে ধারণের আহ্বান রাষ্ট্রপতির
জুলাইয়ের চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে হবে: ডুয়েট উপাচার্য
জুলাই শহিদদের স্মরণে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী কর্মসূচি
গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যার বিচার ও রাষ্ট্রীয় সংস্কারের দাবি
বিদেশি পিস্তল উদ্ধার অভিযানে সফলতা: পুরস্কৃত সদর থানা পুলিশের টিম
ডুয়েটে বিএসসি ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন
সবুজ ও শান্ত ক্যাম্পাস গড়তে গাকৃবিতে ইয়াস বাংলাদেশের সচেতনতামূলক কর্মসূচি
গাজীপুরে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত
বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত: রাষ্ট্রপতি পদে প্রার্থী ঠিক করবেন তারেক রহমান
সাংবাদিককে হয়রানির অভিযোগ, নিরপেক্ষ তদন্ত চাইলেন কাপাসিয়ার গণমাধ্যমকর্মীরা

গাজীপুরে অবস্থিত বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউট (ব্রি) প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত আটটি হাইব্রিডসহ মোট ১১৫টি উচ্চ ফলনশীল (উফশী) ধানের জাত উদ্ভাবন করেছে। বর্তমানে দেশের ৮০ ভাগ জমিতে ব্রি উদ্ভাবিত ধানের জাতের আবাদ হয়। জাতগুলোর মধ্যে বেশ কয়েকটি প্রতিকূল পরিবেশ সহনশীল এবং উন্নত পুষ্টিগুণসম্পন্ন। দেশের মোট ধান উৎপাদনের শতকরা ৯০ ভাগ ব্রি উদ্ভাবিত জাতের।
শনিবার (১৮ জানুয়ারি) সকালে গাজীপুরে ব্রি’তে ৬ দিনব্যাপি ‘বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৩—২৪’ এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব তথ্য জানান। ব্রি মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ন কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।
ব্রি’র মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান মো. রুহুল আমিন খান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. নাজমুন নাহার করিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল আলম, জাতিসংঘের খাদ্য ও কৃষিসংস্থার (এফএও) বাংলাদেশ প্রতিনিধি জিয়াও কুনশি, ব্রি’র পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো. আনোয়ারুল হক। সভায় গবেষণা অগগ্রতি এবং অর্জন বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বি’্রর পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম ।
অনুষ্ঠানে কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেন, ব্রি’র কার্যক্রম জাতীয় গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে পৌছেছে। যার ফলে ব্রি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে। ব্রির এ অগ্রযাত্রার ধারাবাহিকতা ধরে রাখতে হবে। তিনি কৃষিবান্ধব কৃষিশিল্প, কৃষি অর্থনীতি তৈরির উপর গুরুত্বারোপ করেন। কৃষির উন্নয়নে সংশ্লিষ্ট সকলকে একসঙ্গে কাজ করার আহবান জানান তিনি।
কর্মশালায় ব্রি, বারি, বিএআরসি, ডিএই, ইরিসহ বিভিন্ন সরকারি—বেসরকারি প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা যোগ দেন। উদ্বোধনী অনুষ্ঠানে সাম্প্রতিক বছরগুলোতে ধান গবেষণা ও সম্প্রসারণ কাজের অর্জন ও অগ্রগতির বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।
আপনার মতামত লিখুন :