জুলাইয়ের চেতনা হৃদয়ে ধারণের আহ্বান রাষ্ট্রপতির
জুলাইয়ের চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে হবে: ডুয়েট উপাচার্য
জুলাই শহিদদের স্মরণে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী কর্মসূচি
গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যার বিচার ও রাষ্ট্রীয় সংস্কারের দাবি
বিদেশি পিস্তল উদ্ধার অভিযানে সফলতা: পুরস্কৃত সদর থানা পুলিশের টিম
ডুয়েটে বিএসসি ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন
সবুজ ও শান্ত ক্যাম্পাস গড়তে গাকৃবিতে ইয়াস বাংলাদেশের সচেতনতামূলক কর্মসূচি
গাজীপুরে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত
বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত: রাষ্ট্রপতি পদে প্রার্থী ঠিক করবেন তারেক রহমান
সাংবাদিককে হয়রানির অভিযোগ, নিরপেক্ষ তদন্ত চাইলেন কাপাসিয়ার গণমাধ্যমকর্মীরা

জাতীয় শ্রমিকলীগ গাজীপুর জেলার বিতর্কিত সভাপতি মতি মোল্লা গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন।
জমি সংক্রান্ত একটি প্রতারনা মামলায় মতিউর রহমান মোল্লা ও তার স্ত্রী রেনুয়ারা বেগমের বিরুদ্ধে গত বৃহস্পতিবার গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকার চিফ মেট্টোপলিটন ম্যাজিষ্ট্রেট মিনহাজুর রহমান। এই মামলার বাদি পক্ষের আইনজীবী সোহাগ ফকির এ বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, “কুখ্যাত মতি মোল্লা নিরীহ সংখ্যালঘু সম্প্রদায়ের ১৭.৫ শতাংশ জমি আত্নসাৎ ও প্রতারনা মামলায় আদালতে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।” তিনি আরো বলেন, আসামিরা ০.৫ অযুতাংশ জমিকে ৫ শতাংশ জমির মালিক দেখিয়ে বাদী শ্রী সরবা চন্দ্র বর্মনের ১৭.৫ শতাংশ জমি প্রতারনার মাধ্যমে আত্নসাৎ করেছেন। ”
উল্লেখ্য বিগত স্বৈরাচারী শেখ হাসিনার আমলে মন্ত্রী—এমপি ও তার দলের দোহাই দিয়ে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন সময় মানুষকে নানানভাবে নাজেহাল ও হয়রানী করতেন ও অবৈধ নানান ফায়দা লুটতেন এই চরম বিতর্কিত মতি মোল্লা। এছাড়াও তার নিজের ফেসবুক আইডিতে খালেদা জিয়া, তারেক রহমানসহ বিএনপি—জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে অকথ্য ভাষায় গালিগালাজসহ কুৎসা রটনা অব্যাহত রেখেছিল। বিগত জুলাই বিপ্লবে ছাত্র—জনতার বিরুদ্ধেও তার শক্ত অবস্থানের নানান অভিযোগ রয়েছে। উল্লেখ্য ভুক্তভোগী এলাকাবাসীর দাবী তাকে যেন দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সবোর্চ্চ শাস্তি নিশ্চিত করা হোক।
এব্যাপারে মোবাইল ফোনের মাধ্যমে বারবার চেষ্টা করেও মতিউর রহমান মোল্লার বক্তব্য জানা সম্ভব হয়নি ।
###
এস/হা/গা-23-01
আপনার মতামত লিখুন :